ফের গাঁটছড়া বাঁধলেন অদিতি ও সিদ্ধার্থ! দেখুন তারকা দম্পতির নয়া ছবি
'বিয়ে’ হল সাত জন্মের বন্ধন! আবারও সেই বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণী রীতি মেনে বিয়ের করেছিলেন তারকা দম্পতি। সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। যা কিন্তু হটকেকের মতো ভাইরালও হয়েছিল। এবার দ্বিতীয় বারের মতো ফের গাঁটছড়া বাঁধলেন তাঁরা। রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে জমকালো বিয়ের আসর বসেছিল।
প্রথমবার সাদামাটা বিয়ের আসর থাকলেও এবার কিন্তু রাজকীয়ভাবে আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই সব ছবি ভাইরাল হয়েছে। যা দেখে অনুগামীদের তাক লেগে যাওয়ার মতো অবস্থা।

অভিনেত্রী অদিতি রাও হায়দারি নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করার পাশাপাশি লিখেছেন সুন্দর একটিও ক্যাপশনও। তিনি লিখেছেন, 'সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।'
এই শুভ দিনে অভিনেত্রীর পরনে ছিল ফুল লাল হাতা লেহেঙ্গা চোলি। তাঁর সাজ ছিল একদম অন্য রকম। মাথায় করেছেন লম্বা বেনুনি। আবার মাথাপট্টির সঙ্গে চুলও বেঁধেছিলেন। কানে ও গলায় ছিল ভারী জড়োয়ার গয়না। সাজকে আরও সুন্দর করতে তিনি নাকে বড় নথ পরতেও ভোলেননি।
তবে কম যাচ্ছেন না দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থও। তিনিও কিন্তু সাদা শেরওয়ানিতে নিজেকে সাজিয়ে নিয়েছেন। সঙ্গে ছিল পোশাকের সঙ্গে ম্যাচিং মুক্তার গয়না। যেখানে অভিনেতাকে কিন্তু অসাধারণ লাগছে। নবদম্পতি কিন্তু নানান পোজে তাঁদের ফটোশ্যুটও সেরেছেন। তারকা দম্পতি দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ায় তাঁদের অনেক অনুগামীরা শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে নেটিজেনদের নানান সুন্দর সুন্দর কমেন্টও।
প্রথমবার যখন তাঁরা বিয়ে সেরেছিলেন সেই সময় তাঁরা দক্ষিণী রীতিনীতি মেনে সাদামাটা ভাবে মন্দিরে বিয়ে সেরেছিলেন। সেই সময় অভিনেতাকে পরতে দেখা গিয়েছিল সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধূতি। অভিনেত্রী পরেছিলেন তসর রঙের লেহেঙ্গা চোলি। প্রথম বিয়ে সেরেছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ।
উল্লেখ্য, ২০২১ সালের তামিল সিনেমা 'মহা সমুদ্রম-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই সময় থেকেই দু’জনের মধ্যে তৈরি হয় এক সুন্দর প্রেমের সম্পর্ক। তারপর তাঁদের একসঙ্গে অনেক সিনেমার ইভেন্টেও দেখা গেছে। তারপরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতিতেই চারহাত এক হয়ে গেল অদিতি ও সিদ্ধার্থের।












Click it and Unblock the Notifications