Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারলেন বাগদান! আদুরে ভালোবাসায় মাখামাখি রাঘব ও পরিণীতি

প্রতীক্ষার অবসান! বাগদান সারলেন বলিউড অভিনত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বাগদানের ছবি। ছবি দেখেই বোঝা যাচ্ছে তাঁরা পারফেক্ট কাপেল।

সাদা রঙের পোশাকে সেজে উঠেছেন পরিণীতি ও রাঘব। এই শুভ দিনে বলি ডিভা পরিণীতি মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজে উঠেছেন। কানে দুল, কপালে টিকলিতে লাস্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। কম যাচ্ছেন না রাঘবও। রাঘব চাড্ডা পবন সচদেবার ডিজাইন করা সুন্দর পোশাকে সেজে উঠছেন।

বাগদান সারলেন রাঘব ও পরিণীতি

নাকে নাক ঘষে আদুরে ভালোবাসায় রাঘব ভরিয়ে দিচ্ছেন পরিণীতিকে, ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে লাইক ও কমেন্ট করতে দেখা গেছে অনুগামীদের। অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী পরিণীতি হাতে রাঘবের দেওয়া হীরের আংটি জ্বলজ্বল করছে, পরিণীতির পরানো আংটিও রাঘবের হাতে দেখা। তাঁদের একসঙ্গে দু’জনকে দারুণ মানিয়েছে। তাঁদের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।

বাগদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা, বন্ধুবান্ধব। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন রাঘব চাড্ডার কিছু রাজনৈতিক অতিথিরা, বাদ যাননি বিনোদনের সেলেবরা।

বাগদান সারলেন রাঘব ও পরিণীতি


শনিবার সকালে, দিল্লির বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে, যদিও সঙ্গে দেখা মেলেনি নিক জোনাস বা মালতির। অভিনেত্রীকে এদিন খয়েরি রঙের একটি কো-অর্ড ড্রেস পরে থাকতে দেখা যায়। সঙ্গে তিনি রোদ চশমা এবং টুপি পরেছিলেন। বিমান বন্দর থেকে বেরোনোর সময় সময় তিনি পাপারাৎজিদের উদ্দেশ্যে প্রণাম জানান।

বাগদান সারলেন রাঘব ও পরিণীতি


জানা গিয়েছে রাঘব ও পরিণীতির বাগদান অনুষ্ঠানটি দিল্লির কাপুর থালা হাউজে অনুষ্ঠিত হচ্ছে। যেটি আগে রাজধানী দিল্লির কাপুর থালার মহারাজার বাসভবন ছিল। হাউজটি কনট প্লেসের কাছে অবস্থিত।

বাগদান সারলেন রাঘব ও পরিণীতি


কয়েকদিন আগে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেছিলেন, 'আমি পরিণীতি এবং রাঘবের জন্য ভীষণ খুশি। ওদের জন্য অনেক আশীর্বাদ রইল।' বিয়ের আগে আপাতত পরিণীতির মুম্বইয়ের বাড়ি সেজে উঠছে। যদিও তাঁদের বাগদান হবে দিল্লিতেই। পরিণীতি এবং রাঘব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এক সঙ্গে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ধরে তাঁরা বন্ধু ছিলেন। পরিণীতি ও রাঘব একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+