ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি হাসপাতালে

ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি হাসপাতালে

ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। টুইট করে নিজেই জানিয়েছেন সেকথা। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ে কউন বনেগা করোরপতির শ্যুটিং করছিলেন তিনি। টুইট নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্ষে এসেছেন সকলে যেন নিজেদের কোভিড পরীক্ষা করে নেন।

ভর্তি হাসপাতালে


করোনা সংক্রমণ শুরুর দিকেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বেশ কিছুদিন হাসপাতালে রেখেই তাঁর চিকিৎসা হয়। তারপরে বাড়ি ফিরে এসেছিলেন। কোভিড সংক্রমণের পর থেকেই নানা রকম পোস্ট কোভিড কারণে অসুস্থ হয়েছিলেন তিিন। তারপরে আবার একাধিক ছবির শ্যুটিংয়ে কাজ করেছেন অমিতাভ বচ্চন। সেসময় বচ্চন পরিবারের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। ঐশ্বর্যরাই বচ্চন থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা । ছেলে অভিষেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা হাসপাতালে ভর্তি ছিলেন। অভিষেক বচ্চন ভাল মত অসুস্থ হয়ে পড়েছিলেন করোনা সংক্রমণে।

করোনা সংক্রমণে একাধিক বলিউড অভিনেতা আক্রান্ত হয়েছেন। অনেকে মারা গিয়েছেন করোনা সংক্রমণে। সবচেয়ে বেশি প্রভাব মহামারীর মন হয় বলিউডেই পড়েছে। করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় একাধিক ঘটনা ঘটেছে বলিউডে। অনেক অভিনেতা সময়ের আগেই চলে গিয়েছেন। ২ বছর প্রায় থমকে গিয়েছিল বলিউড। শ্যুটিং বন্ধ। কাজ বন্ধ হয়ে গিয়েছিল বহু অভিনেতার। তার জেরে তীব্র সংকটে পড়েছিল তাঁদের অর্থনৈতিক অবস্থা। নতুন করে দেশে করোনা সংক্রমণ বেড়ে চলায় উদ্বেগ বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+