'কেদারনাথ'-এর স্ক্রিনিং এ নিষেধাজ্ঞা! এই বিজেপি শাসিত রাজ্যে তুলকালাম

সইফ কন্য়া সারার প্রথম বলিউড ছবি 'কেদারনাথ' মুক্তির দিনেই চরম বিপাকে। উত্তরাখণ্ডের ৭ জেলায় বন্ধ হয়ে গিয়েছে 'কেদারনাথ' ছবির স্ক্রিনিং।

সইফ কন্য়া সারার প্রথম বলিউড ছবি 'কেদারনাথ' মুক্তির দিনেই চরম বিপাকে। উত্তরাখণ্ডের ৭ জেলায় বন্ধ হয়ে গিয়েছে 'কেদারনাথ' ছবির স্ক্রিনিং। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই সেখানে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে ছবির স্ক্রিনিং বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। এমনই দাবি সংবাদ সংস্থা পিটিআইয়ের।

কেদারনাথ-এর স্ক্রিনিং এ নিষেধাজ্ঞা! এই বিজেপি শাসিত রাজ্যে তুলকালাম

উত্তরাখণ্ডের হরিদ্বার , দেরাদুন, নৈনিতাল, উধম সিং নগর, পাউরি, তেহরি, আলমোরা ইত্যাদি জায়গায় বিভিন্ন প্রেক্ষাগৃহে বন্ধ রয়েছে 'কেদারনাথ ' ছবির স্ক্রিনিং। এই সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশেই পরিস্থিতি প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয়েছে ছবির স্ক্রিনিং। বিভিন্ন জেলায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন।

২০১৩ সালে কেদারনাথে যে ভয়াবহ বন্যা হয় , সেই ঘটনাকে প্রেক্ষাপটে রেখে এক প্রেমকাহিনি চিত্রায়িত হয়েছে ছবিতে। এক মুসলিম সম্প্রদায়ের ছেলের সঙ্গে এক হিন্দু সম্প্রদায়ের মেয়ের প্রেম কাহিনি তুলে ধরা হয় ছবিতে। উল্লেখ্য, এই ছবিকে ঘিরে 'লাভজিহাদ' -এ উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই অবিযোগ তুলেই ছবির স্ক্রিনিং বন্ধ করার দাবি করছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+