মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন সায়ন্তিকা! ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
কিছুদিন আগেই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় খবরে উঠে আসেন এক বিতর্কিত ঘটনা ঘিরে। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে শিরোনামে উঠে আসেন অভিনেত্রী।
কিছুদিন আগেই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় খবরে উঠে আসেন এক বিতর্কিত ঘটনা ঘিরে। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। তাঁর গাড়িতে জয় হামলা চালান বলেও অভিযোগ ওঠে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন সায়ন্তিকা। এবার,সেই পর্ব পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় এক নতুন পোস্টে সাড়া ফেলে দিলেন অভিনেত্রী।

আপাতত ৯ মাসের ছোট্ট মেয়ে 'টিকি' -র সঙ্গে সময় কাটাচ্ছেন সায়ন্তিকা। সায়ন্তিকার 'মেয়ে' শুনে যদি এবাক হয়ে থাকেন, তাহলে জানিয়ে রাখা ভাল, 'টিকি' সায়ন্তিকার পোষ্য কুকুরটির নাম। শুধু একটি নয়, আরও এক পোষ্য রয়েছে সায়ন্তিকার বাড়িতে। সে ৩ বছর বয়সী সিরাজ। তবে সায়ন্তিকার মতে সিরাজের থেকে বেশি দুষ্টু টিকিই!
View this post on InstagramA post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee) on
সায়ন্তিকার জানাচ্ছেন , ২৪ ঘণ্টা টিকি বাড়িতে খালি লাফালাফিতেই ব্যস্ত। সায়ন্তিকা মজা করে বলেন, টিকির মধ্য়ে অসম্ভব এনার্জি রয়েছে, যার জন্য কোনও রকম দুষ্টুমি করেত ছাড়ে না সে। আপাতত সিরাজ আর টিকিকে নিয়ে মজে রয়েছেন এই অন্য়তম ব্যস্ত টলিউড অভিনেত্রী।












Click it and Unblock the Notifications