'টেনিদা' ফের সেলুলয়েডের স্ক্রিনে! মুখ্য ভূমিকায় কে জানেন
ফের একবার ছোট পর্দায় আসতে চলেছে 'টেনিদা'। সাদাকালোর সেলুলয়েডে দেখা টেনিদার পর ফের একবার সেলুলয়েডে ধরা দেবে টেনিদা।
ফের একবার ছোট পর্দায় আসতে চলেছে 'টেনিদা'। সাদাকালোর সেলুলয়েডে দেখা টেনিদার পর ফের একবার সেলুলয়েডে ধরা দেবে টেনিদা।

নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত চরিত্র টেনিদা। এই চরিত্রের জনপ্রিয়তা কেবল একজন বাঙালিই জানেন! ১৯৭৮ সালে 'চারমূর্তি' তে প্রথমবার সেলুলয়েডে বাঙালি দেখেছিল 'টেনিদাকে'। এরপর ২০১১ সালে চিন্ময় রায়ের পরিচালনায় এসেছিল টেনিদা। এবার ফের একবার সেলুলয়েড বন্দি হতে চলেছে টেনিদার গল্প। তবে এবার নতুন গল্প নিয়ে আসছে টেনিদা।

আর টেনিদার ভূমিকায় চিন্ময় রায়ের অভিনয় যেন ছিল অবিস্মরণীয়। সেই ভূমিকায় এবার সম্ভবত দেখা যাবে কাঞ্চন মল্লিককে। 'ঝাউ বাংলো রহস্য' অলম্বনে তৈরি হতে চলা এই নতুন ফিল্মে থাকতে চলেছেন গৌরব চক্রবর্তীও। সায়ন্তন ঘোষালের পরিচালনার হাত ধরে মুক্তি পেতে চলেছে টেনিদাকে নিয়ে এই নতুন ছবি।












Click it and Unblock the Notifications