ফেলুদার শ্যুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সন্দীপ রায়, জরুরি ভিত্তিতে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
গুরুতর অসুস্থ পরিচালক সন্দীপ রায়। ফেলুদার শ্যুটিং মাঝপথে রেখেই ফিরে আসছেন তিনি। চেন্নাইয়ে ফেলুদার শ্যুটিং করছিলেন সন্দীপ রায়। কিন্তু সেখানে তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তাঁকে একেবারে বেডরেস্টের পরামর্শ দিয়েছেন।
সেকারণে তড়িঘড়ি তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে। বিমানে করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সন্দীপ রায়কে। গত সপ্তাহে ফেলুদা সিরিজের নয়ন রহস্যের শ্যুটিং করতে চেন্নাই গিয়েছিলেন তিনি। সেখানেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন পরিচালক। তবে তাঁর শরীরের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

ফের একবার ফেলুদা নিয়ে আসছেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি এবং তাঁর টিম। ফেলুদার শ্যুটিং করছিলেন তিনি। নয়ন রহস্যের শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। নয়ন রহস্যে ফেলুদার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ দাস এবং জটায়ু হয়েছেন অভিজিৎ গুহ।
সন্দীপ রায় ভাইরাল জ্বরে আক্রান্ত হলেও অন্যান্যরা সুস্থ আছেন। তাঁরাও ফিরে আসছেন। তবে আগে সন্দীপ রায়কে ফিরিয়ে আনা হচ্ছে। এখনও চেন্নাইয়ে বেশ কিছু ছবির দৃশ্য শ্যুট করা বাকি রয়েছে। কলকাতায় যা করা সম্ভব হবে না। সেকারণে সন্দীপ রায় সুস্থ হয়ে উঠলে আবার তাঁদের শ্যুটিং করতে চেন্নাইয়ে যেতে হবে। সব ঠিক হলে সম্ভবত আগামী মাসেই ফের চেন্নাইয়ে উড়ে যেতে হবে টিমকে।
এদিকে কলকাতা শহরেও ডেঙ্গি, ভাইরাল ভিভার বাড়ছে। কয়েকদিন আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তার জন্য তাঁর ছবির শ্যুটিং দেরি হয়েছে। দেবও উত্তরবঙ্গে যাওয়ার আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। কলকাতা শহরে ডেঙ্গির দাপট বাড়ছে। এমনকী জেলাগুলিতেও এবার ডেঙ্গির সংক্রমণ বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications