কল্কি ২৮৯৮ এডিতে জোকার লাগছে, প্রভাসকে কটাক্ষ আরশাদ ওয়ারশির, কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়
১৫ অগাস্টে OTT মুক্তি পেয়েছে কল্কি এডি। সব ভাষাতেই মুক্তি পেয়ে গিয়েছে। তারপরেই বলিউড অভিনেতা আরশাদ ওয়ারশি সিনেমায় প্রভাসের চরিত্র নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন ছবিতে প্রভাসকে এমন ভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন জোকার।
নেটপাড়ায় অনেকেই আরশাদ ওয়ারশির এই মন্তব্যকে সমর্থন করেছেন। এদিকে ছবির আরেক অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় আরশাদ ওয়ারশির এই মন্তব্য মানতে নারাজ। তিনি পাল্টা তাঁর সহ অভিনেতার পাশে দাঁড়িয়ে বলেছেন, আরশাদ ওয়ারশি যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত। তা নিয়ে তিনি কিছু বলতে চান না।

তবে কল্কিকে প্রভাসকে যেভাবে দেখানো হয়েছে তাতে লার্ডার দ্যান লাইফ হিসেবে। এবং তাতে প্রভাসই যোগ্য অভিনেতা। তার জায়গায় আর কাউকে মানাত না বলে মন্তব্য করেছেন তিনি। কল্কি এডিতে নেগেটিভ চরিত্রেই দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। একেবারে অন্যরকম একটা চরিত্র। ছবিতে তার নাম মানস।
কল্কি এডির সাফল্য আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। একেবারে বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে ছবিটি। একের পর এক রেকর্ড ব্রেক করেছে। ছবিতে প্রভাসের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় এবং অ্যাকশন করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে কাল ভৈরবের চরিত্রে দেখা গিয়েছে প্রভাসকে। অন্যদিকে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে অশ্বথামার চরিত্রে।
কল্কি পুরাণের কাহিনী অবলম্বনে তৈরি হবে ছবিটি। যদিও তাতে কল্কি অবতারকে দেখানো হয়নি। দীপিকা পাড়ুকোনকে দেখানো হয়েছে অন্তঃসত্ত্বা অবস্থাতে। ছবিতে তার নাম সুমতি। কল্কি পুরাণ অনুসারে সুমতির গর্ভেই জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার কল্কি। অন্তঃসত্ত্বা দীপিকার আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য মুগ্ধ করেছে দর্শকদের। এখন ওটিটিতেও দেখা যাচ্ছে ছবিটি। সব ভাষাতেই মুক্তি পেয়ে গিয়েছে সেটি। নেটফ্লিক্সে হিন্দিতে মুক্তি পেয়েছে আর অ্যামাজনে মুক্তি পেয়েছে অন্যান্য ভাষায়।












Click it and Unblock the Notifications