যমালয়ে জীবন্ত…., দেখুন তো ভানুর ভূমিকায় মানিয়েছে কিনা অভিনেতাকে
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন ছবি যমালয়ে জীবন্ত ভানু। বাংলা ছবির কালজয়ী কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ছবি যমালয়ে জীবন্ত মানুষের কথা মনে করিয়ে দেবে ছবিটি। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের লুক অনেকটাই যমালয়ে জীবন্ত মানুষের ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো।
ইতিমধ্যেই তার ট্রেলর প্রকাশ্যে এসেছে। তাতে একেবারে মিলে গিয়েছে যমালয়ে জীবন্ত ভানুর মানুষ সিনেমাটির মতো। শাশ্বত চট্টোপাধ্যায়ের লুক দেখলেই মনে পড়ে যাবে ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা। পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তৈরি করেছেন ছবিটি।

ইতিমধ্যেই ছবিটির ট্রলর বেশ জনপ্রিয়তা পেয়েছে। ৩০ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু সেটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজি কর হাসপাতালের ঘটনার পরে এই কমেডি ছবিটি এখন মুক্তি না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালক। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও সেই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছেন।
আগামী ২৬ অগাস্ট ছবিটির স্পেসাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আরজিকর কাণ্ডের জেরে সেটাও বন্ধ রাখা হয়েছে। আরজি কর কাণ্ডের জেরে বলিউডের একাধিক ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়েরক ছবি ছাড়াও দেবের খাদান ছবির মুক্তিও স্থগিত রাখা হয়েছে।
তবে যমালয়ে জীবন্ত ভানুকে দেখার আগ্রহ দর্শকদের মধ্যে রয়ে রয়েছে। যমালয়ে জীবন্ত মানুষকে দেখার জন্য আগ্রহ তৈরি হয়েছে। হয়েছে। ট্রেলারটি আরেকবার মনে করিয়ে দিয়েছে ভানু বন্দ্যোাধ্যায়ের আইকনিক সিনেমা যমালয়ে জীবন্ত মানুষ।












Click it and Unblock the Notifications