বলিউডে বাঙালি অভিনয় প্রতিভাকে ফের প্রতিষ্ঠা করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়

বলিউডে বাঙালি অভিনয় প্রতিভাকে ফের প্রতিষ্ঠা করেছেন শাশ্বত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের পুত্র শাশ্বত চট্টোপাধ্যায় টলিউড ছাড়িয়ে বলিউডে নিজের নাম করেছেন। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন যে কয়েকজন চরিত্রাভিনেতা দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন শাশ্বত তাদের মধ্য একজন। ১৯৭০ সালে কলকাতায় জন্মে এখানেই বেড়ে ওঠা। অভিনয় শুরু টেলিভিশনে। তারপর একেরপর এক বাংলা সিনেমায় দাপট দেখিয়ে এখন বলিউডেও পরিচিতি পেয়েছেন শাশ্বত।

বলিউডে বাঙালি অভিনয় প্রতিভাকে ফের প্রতিষ্ঠা করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়

সমরেশ মজুমদারের গল্প নিয়ে তৈরি পরিচালক শৈবাল রায়ের হিন্দি ধারাবাহিক 'কালপুরুষ' দিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। এরপর পরিচালক সন্দীপ রায় কলকাতা দুরদর্শনের জন্যে ফেলুদা সিরিজ করেন। সেখানে তোপসের চরিত্রে শাশ্বত অভিনয় করেন। সেই ধারাবাহিকে ফেলুদার ভূমিকায় প্রথমবার অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী।

তারকা পিতার সন্তান হয়েও প্রথম জীবনে নামী- আনকোরা অনেক পরিচালকের হাত ধরে বাংলা সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন অপু (শাশ্বতর ডাকনাম)। ২০১৩ সালে ঋত্বিক ঘটকের চরিত্রে মেঘে ঢাকা তারা চরিত্রে অভিনয় অপুর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। এই সিনেমার জন্য জাতীয় তথা আন্তর্জাতির পর্যায়ে বাহবা কুড়িয়েছেন তিনি।

এছাড়াও আবার অরণ্যে, দোসর, ব্যোমকেশ বক্সী, গোসাঁই বাগানের ভূত, ভূতের ভবিষ্যৎ, রাজকাহিনি, গয়নার বাক্স, এবার শবর, ঈগলের চোখের মতো সিনেমায় অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসা পেয়েছেন শাশ্বত। এর পাশাপাশি কাহানি, জগ্গা জাসুসের মতো সুপারহিট হিন্দি সিনেমাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

২০১৭ সালেই মুক্তি পাওয়া অনুরাগ বসু পরিচালিত জগ্গা জাসুস সিনেমায় এক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত। এছাড়াও ব্যোমকেশ ও অগ্নিবাণ, দ্বিখণ্ডিতর মতো সিনেমায় অভিনয় করে এবছর বাঙালি নিউজমেকারদের মধ্যে স্বচ্ছ্বন্দে জায়গা করে নিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+