আচমকা 'প্যারালাইসিস অ্যাটাক'-এর শিকার জনপ্রিয় বাঙালি অভিনেতা
হিন্দি সিরিয়াল 'সসুরাল সিমরকা' সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেতা আশিস রায় আচমকাই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। হিন্দি সিরিয়াল 'সসুরাল সিমরকা' সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেতা আশিস রায় আচমকাই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

বিতর্কিত প্রযোজক বিনতা নন্দা আশিস রায়ের অসুস্থতা সম্পর্কে জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। জানা গিয়েছে, এই অভিনেতা হঠাৎই অসুস্থ হয়ে প্যারালাইসিসের শিকার হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। উল্লেখ্য, এর আগে গত অগাস্ট মাসে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে অসুস্থ হয়ে পড়েন আশিস।
উল্লেখ্য, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হলেও আপাতত তাঁর পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। বিনতা নন্দা জানিয়েছেন, পারমিতা মুখোপাধ্যায়ের তরফে তিনি গোটা ঘটনার কথা জেনেছেন।












Click it and Unblock the Notifications