'কাস্টিং কাউচ'-এর সমর্থনে সরোজ খান! প্রসঙ্গ টানলেন ধর্ষণের

বলিউডের ভিতরের কাস্টিং কাউচ তথা ধর্ষণের ঘটনা নিয়ে , এবার ইতিউতি মুখ খুলছেন অনেকে। এবার কোরিওগ্রাফার সরোজ খান এই কাস্টিং কাউচকে নিয়ে মুখ খুললেন।

একর পর এক ধর্ষণ ও শিশু গণধর্ষণের ঘটনা গিরে ক্ষোভ ফুঁসছে দেশ। কাঠুয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে বলিউডও। কিন্তু বলিউডের ভিতরের কাস্টিং কাউচ তথা ধর্ষণের ঘটনা নিয়ে , এবার ইতিউতি মুখ খুলছেন অনেকে। এনিয়ে, আগেই সরব হয়েছেন বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ। তিনি জানিয়েছেন, বলিউডের ভিতরেও যাঁরা এই ধরনের ঘটনার শিকার তাঁরা মুখ খুলুন। এবার কোরিওগ্রাফার সরোজ খান এই কাস্টিং কাউচকে নিয়ে মুখ খুললেন।

কাস্টিং কাউচ-এর সমর্থনে সরোজ খান! প্রসঙ্গ টানলেন ধর্ষণের

সরোজ কার্যত কাস্টিং কাউচ-এর প্রথাকে খানিকটা ইতিবাচক ভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, এই ঘটনাগুলি নতুন নয়। মেয়ে হওয়ার সুযোগ অনেকেই নিয়ে থাকেন। সরোজ বলেছেন ,' এটা অন্তত কাউকে জীবিকার যোগান দেয়, ধর্ষণ করে ফেলে দেয় না। এটা একটি মেয়ের উপর নির্ভর করছে, যে সে কী চায়। যদি নিজে কোনও খারাপ জিনিসের মধ্যে পড়তে না চাও,তাহলে সেখানে পড়তে পারবে না। নিজের মধ্যে শিল্পভাবনা থাকলে, তোমার নিজেকে বিক্রি করতে হবে কেন?এজন্য ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টানার প্রয়োজন নেই। '

এর আগে, পরিচালক অনুরাগ কশ্যপ যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে জানান, ' যৌন হেনস্থা সর্বত্র রয়েছে, তাহলে মানুষের এত উৎকণ্ঠা শুধু বলিউড নিয়ে কেন?' অনুরাগ জানান, 'আমি ১৯ বছর বয়স থেকে যৌন হেনস্থা নিয়ে সরব কারণ আমি এটা সহ্য করেছি।...আমি আমির খানের অনুষ্ঠানে গিয়ে একথা বলেছি। আজ আর বলি না, কারণ এ নিয়ে আর কেউ মাথা ঘামান না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+