প্রকাশ্যে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা, করণ জোহরের ওপর রেগে সারা আলি খান

প্রকাশ্যে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা, করণ জোহরের ওপর রেগে সারা আলি খান

কফি উইথ করণ সিজন ৭-এর প্রথম পর্ব ওটিটি প্ল্যাটফর্মের সব রেকর্ড ভেঙে দিয়েছে আর তা হবেই না কেন দর্শক তো এতদিন ধরে অধীর আগ্রহে এই শোয়ের জন্য প্রতীক্ষা করছিলেন। তবে এই শোয়ের প্রচার করতে গিয়ে করণ জোহর এমন একটি ভুল করে বসেন যার জন্য বলিউডের ব্যস্ততম পরিচালকের ওপর ক্ষুব্ধ রয়েছেন সারা আলি খান।

করণের ওপর রেগে সারা আলি খান

করণের ওপর রেগে সারা আলি খান

করণ তাঁর চ্যাট শোয়ের প্রচারে এসে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্কে শিলমোহর লাগান আর তাতেই বেজায় চটেছেন সইফ-কন্যা সারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে করণ জোহর খুব গর্বের সঙ্গে স্বীকার করেন যে তাঁর কাউচে বসে একাধিক লাভ স্টোরি পরিণতি পেয়েছে, যার মধ্যে সারা আলি খান ও কার্তিক আরিয়ানও রয়েছেন। তবে অন্য এক রিপোর্টে জানা গিয়েছেএ, কার্তিক ও সারা এখন আলাদা হয়ে গিয়েছেন শুধুমাত্র পেশাদারিত্বের খাতিরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। খুব বিশ্হস্ত সূত্রের খবর, '‌প্রকাশ্যে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করায় করণের ওপর একটু রেগে রয়েছেন আরা আলি খান। কারণ সারা তাঁর দর্শকদের শুধুমাত্র তাঁর কেরিয়ার গ্রাফের দিকেই মনোযোগ করাতে চান। সারা খুবই কঠোর পরিশ্রম করে বলিউডে নিজের জায়গা তৈরির চেষ্টা করছেন এবং তাঁর ব্যক্তিগত জীবনের তথ্য তাঁর অনুগামীদের ফোকাস সরিয়ে দিতে পারে যা সারা কখনই চান না।'‌

সারা তাঁর ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতে চান

সারা তাঁর ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতে চান

সূত্রের খবর, এরকম নয় যে সারা করণের সঙ্গে কথা বলবেন না বা অন্যকিছু, কিন্তু বিষয়টা হল সারা ভীষণই হতাশ হয়েছেন করণের এধরনের কথা প্রকাশ্যে বলার জন্য। সারা যেহেতু নিজের অভিনয়কে খুবই গুরুত্ব দিয়ে ভাবেন তাই তিনি তাঁর ব্যক্তিগত জীবনের সামান্য অংশই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন এবং তিনি চান মানুষ শুধুমাত্র তাঁর সিনেমা নিয়েই কথা বলুক। সইফ আলি খান ও করিনা কাপুর খানের সঙ্গে করণের সম্পর্ক খুব ভালো বলে সারা আলি খানের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই মধুর।

কার্তিক সকলের প্রাক্তন

কার্তিক সকলের প্রাক্তন

কফি উইথ করণ সিজন ৭-এ এসেও সারা আলি খানকে পরোক্ষভাবে কার্তিক আরিয়ানকে নিয়ে কথা বলতে শোনা যাবে, যেখানে সারা কার্তিককে সকলের প্রাক্তন বলে অ্যাখা করছেন। এখানে উল্লেখ্য, করণ জোহরের এই চ্যাট শোতে এসেই সারা জানিয়েছিলেন যে কার্তিক তাঁর ক্রাশ। এরপরই কার্তিক ও সারার ডেটিং শুরু হয়। তবে সেই ডেটিং আদৌও কোনও সম্পর্কে গড়িয়েছিল কিনা সে বিষয়ে দু'‌জনের কেউই মুখ খোলেননি।

কার্তিক–অনন্যা সম্পর্কের গুজব

কার্তিক–অনন্যা সম্পর্কের গুজব

অন্যদিকে শোনা গিয়েছে যে অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিক আরিয়ান প্রথমবার জুটি বাঁধতে চলেছেন এবং সেই সিনেমার শুটিংয়ের সময় এই দুই তারকা একে-অপরের কাছাকাছি আসেন। করণ জোহর পরিচালিত ও জাহ্নবী কাপুর অভিনীত দোস্তানা ২-থেকে কার্তিককে সরিয়ে দেওয়ার পর করণ ও অভিনেতার মধ্যে দুরত্বের সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন উভয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং করণ ও কার্তিককে একটি ইভেন্টেও একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ইভেন্টে কার্তিক ও সারা একে-অপরের সঙ্গে আলিঙ্গনও করেন তবে সেটা শুধুমাত্র পেশাদারিত্বের খাতিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+