তানাজী দেখে ফেরার পথে ধস্তাধস্তির শিকার সইফ কন্যা সারা
তানাজী দেখে ফেরার পথে ধস্তাধস্তির শিকার সইফ কন্যা সারা
কোনও ফিল্মি শো হোক বা বন্ধুদের সাথে আড্ডা বিতর্ক যেন পিছুই ছাড়তে চায় না সইফ কন্যা সারা আলি খানের। এবার বাবা সইফ আলী খানের 'তানাজী : দ্যা আনসাং ওয়ারিয়র’ দেখে ফেরার মুহূর্তে ধস্তাধস্তির শিকার হলেন তিনি।

এদিকে সারা আলি খানের একটা সুনাম আছে যে চিত্রগ্রাহকরা চাইলে তিনি ফোটোর জন্য পোজ দেনই। এমনকি তাঁর অনুরাগীদের ইচ্ছাপূরণ করতে সেলফিও তোলেন মাঝে মধ্যে। পুরনো বছরের শেষ ও নতুন বছরের শুরুটা মালদ্বীপে কাটিয়ে সদ্য মুম্বই থেকে ফিরে শুরু হয়েছে তাঁর দৈনন্দিন রুটিন।
এমতাবস্থায় বন্ধুদের সঙ্গে তানাজী দেখে ফেরার পথে নাছোরবান্দা অনুগামীরা তাঁর সঙ্গে সেলফি তোলার আবেদন করতে থাকে। আর এই সেলফি তোলাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তির একটা পরিস্থিতি। তার দেহরক্ষীরা ঘটনা সামল দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অগুনতি ভক্ত ওই প্রেক্ষাগৃহের বাইরে সারা আলি খানকে ঘিরে ধরে সেলফি তোলার আবেদন জানাচ্ছেন। সেই সময় নিজের গাড়ির কাছে পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী। দীর্ঘক্ষণ চেষ্টার পরে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনীর মাধ্যমে অবশেষে নিজের গাড়ির কাছে পৌঁছাতে সমর্থ হন সারা।












Click it and Unblock the Notifications