বন্ধুর সঙ্গে ছবি দিলেন সারা আলি খান, সোশ্যাল মিডিয়ায় বন্ধুর কী নাম দিলেন সইফ কন্যা?‌

বন্ধুর সঙ্গে ছবি দিলেন সারা আলি খান, সোশ্যাল মিডিয়ায় বন্ধুর কী নাম দিলেন সইফ কন্যা?‌

তাঁর বর্তমান ছবি কুলি নম্বর ১ সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্রী নন সইফ কন্যা সারা আলি খান। সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় থাকতে পছন্দ করেন সারা। শনিবার তিনি তাঁর বন্ধু জেহান হান্ডার সঙ্গে মিষ্টি একটি ছবি পোস্ট করলেন। বন্ধুর একটি মিষ্টি নামও রেখেছেন তিনি।

বন্ধুর সঙ্গে ছবি দিলেন সারা আলি খান, সোশ্যাল মিডিয়ায় বন্ধুর কী নাম দিলেন সইফ কন্যা?‌


ইনস্টাগ্রামে তিনি ছবি পোস্ট করে সারা লিখেছেন, '‌সারা হয়ত চাব্বি কিন্তু জেহান হান্ডা টেলিটাব্বি।’‌ ছবিতে দেখা গিয়েছে, ছাদের ওপর দু’‌জনে বসে রয়েছেন। সারার পরনে রয়েছে সাদা রঙের ফুল–হাতা টপ এবং জিনস, জেহান পরে রয়েছেন গোলাপি রঙের জ্যাকেট সহ হুডি এবং কমলা রঙের ট্র‌্যাক প্যান্ট। সারা তাঁর ট্রিপের ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার ধারের একটি পরিবার সকালের চা তৈরি করছেন চুলাতে এবং অন্য একটিতে দেখা গিয়েছে যে ছোট ছোট শিশুরা সেই চুলাতে আগুন পোহাচ্ছে।

সারা তাঁর পরিবার ও বন্ধুর সঙ্গে হলিডেতে গিয়েছেন। শুক্রবার সারা তাঁর ভাই ইব্রাহিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, '‌অরেঞ্জ, আমি তোমার বোন হওয়ায় তুমি খুশি।’‌ সারা প্রায়ই তাঁর বন্ধুদের নিয়ে ছবি পোস্ট করেন। এছাড়াও তিনি তাঁর ছুটি কাটানোর বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যকাণ্ডে বলিউড মাদক মামলায় নাম উঠে এসেছিল সারা আলি খানের। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+