ঠাকুমা শর্মিলার কোন বিউটি টিপস মেনে চলছেন সারা! নবাব কন্যা জানালেন নিজেই
পতৌদি পরিবারের রাজকন্যা সারা বলিউডে পা রাখতেই শোরগোল ফেলে দিয়েছেন। প্রথম ছবি 'কেদরনাথ' শুরুর আগে থেকেই নবাব কন্যার সৌন্দর্যে বিভোর তাঁর ফ্যানরা।
পতৌদি পরিবারের রাজকন্যা সারা বলিউডে পা রাখতেই শোরগোল ফেলে দিয়েছেন। প্রথম ছবি 'কেদরনাথ' শুরুর আগে থেকেই নবাব কন্যার সৌন্দর্যে বিভোর তাঁর ফ্যানরা। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান এবার তাঁর আগামী ছবিতে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে শ্যুটিং এ আপাতত ব্যস্ত। তবে শ্যুটিং এর ব্যস্ততার ফাঁকেও নিজের রূপ ধরে রাখবার ক্ষেত্রে বেশ সচেতন সারা।

নবাব বংশের রাজবধু তথা বলিউডের নামী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের রূপের চর্চা আজও রয়েছে। পতৌদি পরিবারে শর্মিলার পর তাঁর মেয়ে সোহার রূপেও বহু পুরুষ হৃদয় ঘায়েল হয়েছে! এবার পালা শর্মিলার নাতনি সারার। আর এই রূপচর্চা নিয়ে সারা মুখ খুলে জানালেন, ঠাকুমার কাছ থেকে তিনি ঠিক কোন টিপস পেয়েছেন এই রূপচর্চা সম্পর্কে। সারা জানান, ব্রেকফাস্টের পর য়ে ফলগুলি অবশিষ্ট থাকে,তা খানিকটা মুখে লাগিয়ে নেন তিনি। তবে এটা করতে পারাটা 'সাহস' এর ব্যাপর বলে দাবি করেছেন সারা।
এরপরই শর্মিলার থেকে টিপসের প্রসঙ্গ তুলে সারা জানান, ঠাকুমা শর্মিলা একটাই কথা বারবার তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন, 'ভালো করে ঘুমাও, আর বেশি করে জল খাও'। ঠাকুমার দেওয়া এই টিপস নিয়েই আপাতত সারা এগিয়ে চলেছেন বলিউড জয়ে।












Click it and Unblock the Notifications