'লাভজিহাদ' বিতর্কে বিপাকে নবাব কন্যা সারার ছবি! ফিল্ম নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার পুরোহিতরা
'লাভজিহাদ' বিতর্কে বিপাকে নবাব কন্যা সারার ছবি! ফিল্ম নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার পুরহিতরা
নবাব কন্যা সারা আলি খানের ছবি 'কেদারনাথ' এর ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে। আর তারপরই ছবি ঘিরে উঠছে লাভ জিহাদের বিতর্ক। এই বিতর্কের জেরেই এবার ছবি নিষিদ্ধ করার ডাক দিয়েছেন কেদারনাথ মন্দিরের পুরোহিতরা।

উত্তরাখণ্ডের চারধামের মধ্যে অন্যতম কেদারনাথ। এই তীর্থস্থান ঘিরে গল্প বুনোট বেঁধেছে অভিষেক কাপুরের ছবি 'কেদারনাথ'-এ। সেখানে এক হিন্দু পর্যটক তথা দর্শনার্থী ও এক মুসলিম 'পিঠো' (পিঠে বহনকারী)র প্রেম নিয়েই মূল গল্প রচিত হয়েছে।এদিকে, কেদারনাথ ধামের পুরোহিতদের দাবি এই গল্প হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করছে। ছবিতে 'লাভ জিহাদ' প্রোমোট করা হচ্ছে বলে দাবি তোলা হয়েছে। আর সেই দাবি জেরে, ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সোচ্চার হয়েছেন কেদারনাথের পুরোহিতদের একটি বড় অংশ।
কেদারনাথের পুরোহিতদের দাবি, স্থানীয়দের কাছে ইতিমধ্যেই ছবির ট্রেলার আপত্তিজনক বলে মনে হতে শুরু করেছে। এছাড়াও ছবিতে আপত্তিজনক নাচ রয়েছে বলে দাবি তাঁদের। আর পুরোহিতদের দাবি না মানা হলে তাঁরা আন্দোলনের পথে নামবেন বলে হুমকি দিয়েছেন। পাশাপাশি , উত্তরাখণ্ডের রাজ্য বিজেপির তরফেও ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার ডাক দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications