বাবা সইফের ছবির সিক্যুয়ালে সারা!স্বপ্নপূরণ করে কোন স্টারের সঙ্গে জুটি বাঁধছেন নবাব-কন্যা

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে বলিউডে একই বছরে পা রেখেছেন সইফ-অমৃতার মেয়ে সারা আলি খান।

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে বলিউডে একই বছরে পা রেখেছেন সইফ-অমৃতার মেয়ে সারা আলি খান। কিন্তি ডেব্যুর পরই একের পর এক ছবিতে 'সাইন' করে, তুলনামূলক ভাবে জনপ্রিয়তায় জাহ্নবীকে পিছনে ফেলে দিয়েছেন সারা। 'কেদারনাথ','সিম্বা'র পর এবার আরও এক ছবিতে ডাক পয়ে গিয়েছেন তিনি।

বাবা সইফের ছবির সিক্যুয়ালে সারা!স্বপ্নপূরণ করে কোন স্টারের সঙ্গে জুটি বাঁধছেন নবাব-কন্যা

সইফ আলি খান অভিনীত 'লাভ আজকাল' ছবির সিক্যুয়েলে এবার অভিনয় করতে চলেছেন সাইফের মেয়ে সারা। তবে এবিষয়ে কোনও ভাবেই মুখ খুলতে রাজি নন নির্মাতারা। শুধু বাবা সইফের ফিল্মের সিক্যুয়েলে অভিনয়ই নয়, এই ফিল্ম ঘিরে স্বপ্ন পূরণ হতে চলেছে সারা আলি খানেরও। 'কফি উইথ করণ' অনুষ্ঠানে সারা জানিয়েছিলেন, কার্তিক আরিয়ানের সঙ্গে তিনি অভিনয় করতে আগ্রহী। আর সেই স্বপ্ন পূরণ করেই এবার কার্তিকের সঙ্গে এই ছবিতে সম্ভবত জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান। যদিও এই নিয়ে কোনও কিছুই নিশ্চিত করেননি ফিল্মের নির্মাতারা।

২০০৯ সালের অন্যতম হিট ছবি দীপিকা পাড়ুকোন ও সইফ আলি খান অভিনীত 'লাভ আজকাল'। সেই ছবির সিক্যুয়েলেই সম্ভবত দেখা যাবে সারাকে। তবে আপাতত রণবীর সিং এর সঙ্গে 'সিম্বা'-র প্রোমোশন নিয়ে ব্যস্ত সারা আলি খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+