হৃতিক নয়, শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গেই প্রথম ছবি করবেন সারা আলি খান!

রণবীর সিং, টাইগার শ্রফ, হৃতিক রোশন, এরা কেউই নয় বরং শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গেই নাকি বলিউডে অভিষেক হবে সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের।

সঈফ আলি খানের মেয়ে সারা আলির বলিউডে প্রথম ছবি নিয়ে জল্পনা আর শেষ হচ্ছে না, কখনও তিনি নাকি রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন, কখনও আবার হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করবেন। বাদ যাননি টাইগার শ্রফও। তবে সর্বশেষ খবর, এরা কেউই নয় বরং শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গেই নাকি বলিউডে অভিষেক হবে সারার।

প্রবীর চিত্র সমালোচক রাজীব মসান্দ নিজের সাপ্তাহিক কলমে লিখেছেন যে, "করণ জোহর সারার জন্য বড় কিছু ভেবে রেখেছে তাই কিছুদিন সারাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। কারণ সম্ভবত শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে সারাকে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে করনের।"

হৃতিক নয়, শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গেই প্রথম ছবি করবেন সারা আলি খান!

সারার পাশাপাশি আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে কম মাতামাতি নেই বলিউডে। আর তা স্বাভাবিকও। বাবা যেখানে বলিউডের কিং সেখানে ছেলের বলিউডে আসা নিয়ে আলাদা উন্মাদনা তো থাকবেই।

তবে সেভাবে দেখা গেলে বোঝা যাবে বলিউডে আসার প্রস্তুতি কিন্তু আরিয়ান বা সারা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন। সারা তো রীতিমতো ফ্যাট থেকে ফিট হয়েছেন। বেশ কয়েক কেজি ঝরিয়ে এখন একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং। অন্যদিকে আরিয়ান তো অনেক অল্পবয়স থেকে নিজের নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। তবে দুজনের ট্রান্সফরমেশনে অমৃতা সিং বা শাহরুখের অবদান কিন্তু অস্বীকার করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+