সারা-র প্রথম ছবির লুক প্রকাশ, মেয়ের মধ্যেই তিন দশক আগের অমৃতা সিংয়েরই খোঁজ মিলল
কেদারনাথ অন পয়েন্ট ছবির লুকে মাত করলেন সারা আলি খান। আত্মপ্রকাশেই ছবি হিট সারা-র।
রূপোলি পর্দায় আসার ছিলই , সেরকম চলেই এলেন। সারা আলি খান। সইফ আলি খান ও অমৃতা সিং য়ের কন্যার প্রথম লুকেই মজেছেন ফ্যানরা।


অভিষেক কাপুর নিজের দল নিয়ে কাজ করছেন এই ছবির জন্য। কেদারনাথের পবিত্র লোকেশানে কাজ চলছে এই ছবির জন্য। ছবিতে সারা-র বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ধোনি দ্য আনটোল্ড স্টোরির সাফল্যের পর অনেক ছবিতে কাজ করলেও বক্স অফিসে সেভাবে ধামাকা দিতে পারেননি অভিনেতা সুশান্ত সিং। এবার তাই সইফ- অমৃতা কন্যার সঙ্গে জুটি বেঁধে ধামাকা দেখাতে চাইছেন তিনি।

ছবি সহকারি প্রযোজক অভিষেক কাপুর জানিয়েছেন, 'একটা অবিশ্বাস্য শিডিউল...যেমন দম বার হয়ে যাচ্ছে, তেমনি আনন্দদায়ক। পাহাড়ে শ্যুট করা আদৌ সোজা বিষয় নয়। সবসময় আবহাওয়া বদলে যেতে থাকে। ভাগ্য ভালো শ্যুটিং পুরো ঠিকঠাক হয়েছে।' কথিত আছে শিব-পার্বতীর বিয়ে হয়েছিল ত্রিযুগিনারায়ণ মন্দির ও আকন্দ ধুনি মন্দিরে। এই লাভস্টোরির শ্যুটিংও হয়েছে এই সব সুন্দর মন্দিরের লোকেশানে।

বেতাব ছবিতে আত্মপ্রকাশেই ধামাকা দিয়েছিলেন সারা-র মা অমৃতা সিং। অন্যদিকে বাবা সইফ আলি খানও নব্বইয়ের দশকে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখে আজও দারুণ দাপটের সঙ্গে অভিনয় করছেন। তাঁদের মেয়ে সারা-র ভাগ্য কী বলবে তাঁর দিকে নজর দিয়ে বসে সকলে।












Click it and Unblock the Notifications