কংগ্রেসে যোগ দেওয়ার খবরের ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরলেন স্বপ্না চৌধুরী !

২০১৯ লোকসভা নির্বাচনকে ঘিরে ভোটযুদ্ধের মধ্যেই অভিনেত্রী স্বপ্না চৌধুরি রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরে বোমা ফাটালেন। শনিবারই খবর এসেছিল যে তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে।

২০১৯ লোকসভা নির্বাচনকে ঘিরে ভোটযুদ্ধের মধ্যেই অভিনেত্রী স্বপ্না চৌধুরী রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরে বোমা ফাটালেন। শনিবারই খবর এসেছিল যে তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে। উত্তরপ্রদেশের জনপ্রিয় এই নায়িকা প্রিয়ঙ্কা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলে জানা যায়। এবার কংগ্রেসের যোগদানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি জানিয়ে দিলেন যে কংগ্রেসে তিনি যোগ দেননি।

স্বপ্না চৌধুরীর দাবি

স্বপ্না চৌধুরীর দাবি, যে ছবি প্রকাশ করে কংগ্রেস জানিয়েছিল যে স্বপ্না চৌধুরী কংগ্রেসে যোগ দিয়েছেন, তা পুরনো। পাশাপাশি স্বপ্নার দাবি প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর পুরনো একটি ঠবি প্রচারের আলোয় এসেছে। আর সেই ছবি দেখিয়ে এবার কংগ্রেস এমন দাবি করছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীর দাবি তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন না ২০১৯ লোকসভা নির্বাচনে।

কংগ্রেসের দাবি

এর আগে শোনা গিয়েছিল, স্বপ্না ২৬ মার্চ নিজের মনোনয়ন পত্র জমা দেবেন। শোনা যাচ্ছিল প্রার্থী তালিকাতেও নাকি থাকতে চলেছেন। যদিও কংগ্রেসের দাবি স্বপ্না তাঁদের পার্টিতে যোগ দিয়েছেন।

উত্তর প্রদেশ কংগ্রেসের দাবি

এই প্রসঙ্গে উত্তর প্রদেশ কংগ্রেস জানিয়েছে, স্বপ্না ও তাঁর বোনের কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনার প্রমাণ রয়েছে তাঁদের কাছে। প্রমাণপত্র হিসাবে রেজিস্ট্রেশন রয়েছে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+