কংগ্রেসে যোগ দেওয়ার ৪৮ ঘণ্টা পর স্বপ্নার বিজেপিতে যোগের ইঙ্গিত! জল্পনা তুঙ্গে
হরিয়ানার নামী গায়িকা স্বপ্না চৌধুরী ৪৮ ঘণ্টার মধ্যেই ফের একবার অবস্থান বদলে ফেললেন। ২০১৯ লোকসভা নির্বাচনী রাজনীতিতে চরম নাটকীয় চমক দিতে চলেছেন স্বপ্না চৌধুরী।
হরিয়ানার নামী গায়িকা স্বপ্না চৌধুরী ৪৮ ঘণ্টার মধ্যেই ফের একবার অবস্থান বদলে ফেললেন। ২০১৯ লোকসভা নির্বাচনী রাজনীতিতে চরম নাটকীয় চমক দিতে চলেছেন স্বপ্না চৌধুরী। শোনা যাচ্ছে, শনিবার স্বপ্না চৌধুরী কংগ্রেসে যোগ দিয়েছেন এই খবর প্রকাশ্যে আসে। তার ১৮ ঘণ্টার মাথায় , স্বপ্না চৌধুরী জানিয়ে দেন তিনি কোনও পার্টিতে যোগ দিচ্ছেন না। পাশাপাশি তিনি রাজনীতিতেও থাকছেন না।

এরপরই ইন্টারনেটে ভাইরাল হতে থাকে একটি ছবি। যেখানে দেখা যায় ভোজপুরী স্টার মনোজ তিওয়ারির সঙ্গে স্বপ্না চৌধুরী বসে রয়েছেন। জল্পনা উঠতে শুরু করে ,যে স্বপ্না সম্ভবত যোগ দিচ্ছেন বিজেপিতে। রবিবার বিগ বস ১১ এর এই প্রতিযোগী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন যে তিনি কোনও মতেই রাজনীতিতে আসবেন না।এদিকে, তার আগে শনিবার স্বপ্নাকে দলে স্বাগত জানায় গাত শিবির। মথুরা থেকে হেমা মালিনীর বিরুদ্ধে টিকিট দেওয়ার কথাও ভাবতে থাকে কংগ্রেস ।
এমনই এক পরিস্থিতিতে এখন শোনা যাচ্ছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন স্বপ্না চৌধুরী । তিনি জানান, প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর যে ছবি ভাইরাল হয়েছে তা পুরনো ছবি ছিল।












Click it and Unblock the Notifications