স্তব্ধ হল সন্তুরের ঝঙ্কার, প্রয়াত পণ্ডিত শিবকুমার শর্মা, সুরের জগতে নক্ষত্র পতন

স্তব্ধ হল সন্তুরের ঝঙ্কার, প্রয়াত পণ্ডিত শিবকুমার শর্মা, সুরের জগতে নক্ষত্র পতন

প্রয়াত সঙ্গীতশিল্পী এবং সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মঙ্গলবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর বয়স। রেখে গেলেন স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাকে।

santoor legend pandit shivkumar sharma passes away

জম্মুতে জন্মান পণ্ডিত শিবকুমার শর্মা এবং মাত্র ১৩ বছর বয়স থেকেই তিনি সন্তুর শেখা শুরু করেন। ১৯৫৫ সালে মুম্বইয়ে তিনি প্রথম মঞ্চে সন্তুর বাজান। ১৯৬০ সালে মুক্তি পায় তাঁর প্রথম সোলো অ্যালবাম। সন্তুরকে জনপ্রিয় করে তোলার পিছনে পণ্ডিত শিবকুমার শর্মার ভূমিকা অনস্বীকার্য। এই যন্ত্রকে ধ্রুপদী সঙ্গীতের মূল ধারায় নিয়ে এসেছিলেন শিবকুমার। হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক বিখ্যাত সুরসৃষ্টি করে গিয়েছেন। কাজ করেছেন বলিউডেও। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম 'সিলসিলা’।

পণ্ডিত শিবকুমার শর্মা ১৯৫৬ সালে ঝনক ঝনক পায়েল বাজে সিনেমায় সুরদান করেন। এর ঠিক চার বছর পর পণ্ডিত শিবকুমার শর্মা তাঁর প্রথম সোলো অ্যালবাম রেকর্ড করেন। পণ্ডিত শিবকুমার শর্মা সঙ্গীত নাটক অ্যাকাডেমি–সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন। ২০০১ সালে পান পদ্মবিভূষণ। এ ছাড়াও আমেরিকার সম্মাননীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+