বিতর্কের জেরে ফের নাম বদল রাম-লীলার

রামলীলা অর্থাত রামবন্দনা বা রাসলীলা এই দুই ধর্মায় শব্দের সঙ্গে দুর দূরান্তেও কোনও সম্পর্ক নেই এই ছবির। বরং শেক্সপীয়ারের রোমিও জুলিয়েট থেকে অণুপ্রেরণা থেকে তৈরি হয়েছে এই রোমান্টিক স্বাদের ছবিটি। সঞ্জয়লীলা বনশাবী একথা পই পই করে বললেও শুনছে কে? বিতর্ক যে পিছু ছাড়ছে না এ ছবির। অগত্যা ফের নাম বদল।
ছবির নাম পাল্টে হল'গলিয়োঁ কি রাসলীলা-রামলীলা'
'রামলীলা' থেকে 'রাম-লীলা' হয়ে এবার পরিচালক ছবির নাম পাল্টে করেছেন'গলিয়োঁ কি রাসলীলা-রামলীলা'।
ইতিমধ্যে দীপাকা পাডুকোন ও রণবীর সিং অভিনীত এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বাধ সাধল দিল্লি হাই কোর্টের ছবির মুক্তির উপর স্থগিতাদেশ। ছবির প্রদর্শনের বিরুদ্ধে একটি আর্জি দায়ের করা হয়। যাতে বলা হয়, রামলীলা শব্দটি ভগবান রাম সম্পর্কিত হওয়ায় দর্শকরা এই ছবিকে ধর্মীয় ছবি ভেবে দেখতে যাচ্ছেন। অথচ ছবিটি পুরোপুরি অন্য ঘরানার। ছবিটি মানুষের ধর্মীয় ভাবাবেগে ধাক্কা দিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
বনশালী প্রোডাকশন্স লিমিটেডের তরফে জানানো হয়েছে, হিন্দুশাস্ত্রে প্রচলিত ভগবান শ্রীরাম চন্দ্রের বন্দনা রামলীলা বা শ্রীকৃষ্ণের লীলাখেলা রাসলীলার সঙ্গে এই ছবির কোনও যোগাযোগ নেই। এই ছবির কেন্দ্রীয় চরিত্র রামের সঙ্গেও ভগবান রামের কোনও মিল নেই। ছবির দুই কেন্দ্রীয় চরিত্র রাম ও লীলা এই দুয়ের নামেই ছবির নামকরণ হয়েছিল।












Click it and Unblock the Notifications