Heeramandi First Look: এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন সঞ্জয়লীলা বনশালি, প্রকাশ্যে হীরামান্ডির প্রথম ঝলক

বড়পর্দার পর এবার ওয়েব সিরিজেও আসছে সঞ্জয়লীলা বনশালী। তাঁর বহু চর্চিত ওয়েব সিরিজ হীরামাণ্ডি দিয়েই তিনি ওটিটিতে পা রাখবেন। তাতে এক ঝাঁক তারকাকে দেখতে পাবেন। আজই প্রকাশ্যে এসেছে হীরামাণ্ডির ফার্স্টলুক।

ওয়েবসিরিজটি নিয়ে আগে থেকেই বহু আলোচনা হচ্ছিল। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সেটি মুক্তি পেতে চলেছে ওটিটিতে। এই ওয়েব সিরিজে মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চড্ডা, সঞ্জিদা শেখ, শরমিন সায়গলকে দেখা যাবে।

Heeramandi First Look

হিরামান্ডিতে স্বাধীনতার পূর্ববর্তী ভারতের প্রেক্ষাপটে তৈরি একটি কাহিনী। হীরামান্ডির আক্ষরির অর্থ হীরের বাজার। কিন্তু এক্ষেত্রে অর্থ আলাদা। স্বাধীনতার পূর্ববর্তী ভারতের লাহোরের একটি পল্লির নাম ছিল হীরামাণ্ডি। বস্তুত লাগোরের যৌনপল্লি ছিল সেটি। প্রথমে জায়গাটির নাম ছিল হীরা সিং কি মাণ্ডি। পরে সেটি হীরা মাণ্ডিতে পরিণত হয়।

এই যৌনপল্লীকে কেন্দ্র করেই বনশালীর ওয়েবসিরিজের কাহিনী আবর্তিত হয়েছে। আফগানিস্থান এবং উজবেকিস্তান থেকে সুন্দরী মেয়েদের এই যৌনপল্লিতে পাচার করে নিয়ে আসা হতো। এখানে কত্থক নাচে পারদর্শী করে তোলা হতো তাদের। সেই কত্থক নাচ দেখতে আসতেন তাবর নবাবরা। মুঘল আমল থেকেই এই হীরামাণ্ডি চর্চিত জায়গা হয়ে থেকেছেন।

সেই জনপ্রিয় যৌনপল্লীকে কেন্দ্র করেই তৈরি করেছেন এই ওয়েব সিরিজ সঞ্জয় লীলা বনশালী। কয়েক মাস আগে তাঁর তৈরি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। সেই ছবির গল্পও আবর্তিত হয়েছিল মুম্বইয়ের জনপ্রিয় যৌনপল্লি কামাঠিপুরাকে ঘিরে। বলা হয়ে থাকে যেখানে কোনওদিন অমাবস্যা হয় না। এই কামাঠিপুরার এক যৌনকর্মী ছিলেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। যিনি এই যৌনপল্লীর মেয়েদের উন্নয়নে অনেক কাজ করেছিলেন। তাঁর জীবনীকে কেন্দ্র করেই এই ছবিটি তৈরি করেছিলে পরিচালক। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+