সলমন নন, সঞ্জয় লীলা বনশালীর ‘‌ইনশাল্লা’‌–তে আলিয়া ভাটের সঙ্গে দেখা যেতে পারে এই অভিনেতাকে

সঞ্জয় লীলা বনশালীর ‘‌ইনশাল্লা’‌

২০১৯ সালে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প '‌ইনশাল্লা’‌ সিনেমার ঘোষণা করেছিলেন, যেখানে প্রথমবার সুপারস্টার সলমন খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাটের। রোম্যান্টিক এই সিনেমার শুটিং এবং সেট তৈরি করা সহ প্রাক–প্রযোজনার কাজও শুরু হওয়ার কথা থাকলেও তা আটকে যায়। কারণ শুটিং শুরুর দু’‌মাস আগেই প্রকাশ্যে আসে যে এই সিনেমার শুটিংয়ের কাজ পিছিয়ে গিয়েছে কারণ বনশালি ও সলমন খানের মধ্যে কিছু মত পার্থক্যের সৃ্ষ্টি হয়েছে। সলমনের পরিবর্তে নাম উঠে এসেছে হৃত্ত্বিক রোশনের, পরিচালকের সঙ্গে কথাবার্তাও নাকি পাকা।

সলমন নন, সঞ্জয় লীলা বনশালীর ‘‌ইনশাল্লা’‌–তে আলিয়া ভাটের সঙ্গে দেখা যেতে পারে এই অভিনেতাকে

এই ঘটনার পরই বনশালি তৎক্ষণাত আলিয়াকে নিযে গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমার ঘোষণা করে দেন। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে লেখক হুসেন জাইদির বই মাফিয়া কুইন অফ মুম্বই থেকে, যেখানে গঙ্গা, যিনি পরে গঙ্গুবাই হিসাবে খ্যাত হন এবং কামাঠিপুরার যৌনপল্লীর ম্যাডাম হয়ে ওঠেন। এই ছবির শুটিং ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়ার পর তা গতমাসে শেষ হয়েছে। তবে বি–টাউনে গুঞ্জন চলছে বনশালী তাঁর '‌ইনশাল্লা’‌র কাস্টিং সংশোধন করবেন এবং আলিয়ার বিপরীতে হৃত্ত্বিক রোশনকে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

সূত্রের খবর, '‌বনশালী বর্তমানে হীরা মাণ্ডি নিয়ে কাজ করছেন, এটি একটি ওয়েব সিরিজ, যার কাজ চলছে বেশ কিছুদিন ধরে। পরিচালক বিভু পুরীর এই ওয়েব সিরিজ শীঘ্রই আসতে চলেছে। অন্যদিকে, বনশালী গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি শেষ করার পর তিনি ইনশাল্লা নিয়ে কাজ করবেন। এটা যেহেতু পরিণত একটি প্রেমের গল্প, যেখানে এক তরুণী তাঁর চেয়ে বয়সে অনেক বড় একজনের মধ্যেকার প্রেম দেখানো হবে, তাই বনশালী মনে করছেন হৃত্ত্বিক ও আলিয়া এর জন্য ভালো জুটি হতে পারেন। হৃত্ত্বিকের সঙ্গে পরিচালকের বেশ কয়েকবার এ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। অভিনেতার চিত্রনাট্য পছন্দ হয়েছে কিন্তু তিনি কিছু পরিবর্তন করার অনুরোধ করছেন। বনশালীও চিত্রনাট্য নিয়ে পুনরায় কাজ করছেন।’ সূত্রের খবর, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে ২০২২ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শুরু হয়ে যেতে পারে। এখন বনশালী তাঁর আসন্ন ছবি গঙ্গুবাই নিয়ে ব্যস্ত রয়েছেন। হৃত্ত্বিকের হাতেও রয়েছে বিক্রম বেধার রিমেক ও ফাইটারের মতো দু’‌টি বড় বাজেটের ছবি। ইনশাল্লার শুটিং শুরু হওয়ার আগে পরিচালক ও অভিনেতা উভয়ই তাঁদের হাতের কাজ সেরে ফেলতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+