ক্যান্সার মুক্ত সঞ্জয় দত্ত, যমজ সন্তানের জন্মদিনের দিন টুইটে ঘোষণা করলেন স্ঞজু বাবা

ক্যান্সার মুক্ত সঞ্জয় দত্ত, যমজ সন্তানের জন্মদিনের দিন টুইটে ঘোষণা করলেন স্ঞজু বাবা

উৎসবের মরশুমে বলিউডে খুশির খবর। ক্যান্সার জয় করেছেন বলিউডের সঞ্জু বাবা। বুধবারই সঞ্জয় দত্ত নিজেই এই খুশির খবর ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেন। ২০২০ সালে একের পর এক খারাপ খবরে জর্জরিত বলিউড। করোনা আবহে একের পর দুঃসংবাদের বোঝা আর নিতে পারছিল না ফিল্ম ইন্ডাস্ট্রি।

ক্যান্সার মুক্ত সঞ্জয় দত্ত, যমজ সন্তানের জন্মদিনের দিন টুইটে ঘোষণা করলেন স্ঞজু বাবা


বুধবার সঞ্জয় দত্ত লেখেন, '‌এই লড়াইটা জয় করে বেড়িয়ে আসতে পেরে খুবই খুশি।’ তাঁর সন্তানের জন্মদিন উপলক্ষ্যে সঞ্জয় দত্ত জানিয়েছেন যে তিনি তাঁর পরিবার ও সন্তানদের স্বাস্থ্যকর ও সুন্দর জীবন উপহার দিতে পেরেছেন। ‌সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় দত্ত লেখেন, '‌শেষ কয়েক সপ্তাহ আমার ও আমার পরিবারের কাছে খুবই কঠিন সময় ছিল। কিন্তু তারা সবসময় বলে ইশ্বর তাঁর সবচেয়ে শক্তিশালী সৈনিকের জন্য কঠিন লড়াইটা দেন। আর আজকে আমার সন্তানদের জন্মদিনের দিন আমি সেই লড়াইয়ে জয়ী হয়ে বেড়িয়ে আসতে পেরেছি এবং তাঁদের স্বাস্থ্যসম্মত ও দারুণ জীবন উপহার দিতে পেরে আমি খুশি।’‌ প্রসঙ্গত, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে খবর এসেছিল সঞ্জয় দত্তের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর। তারপর থেকেই কাজ থেকে ছুটি নিয়ে চিকিৎসা চলছিল সঞ্জু বাবার। জানা গিয়েছিল স্টেজ ফোর ক্যান্সারে ভুগছিলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। দু-দিন আগেই শোনা গিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঞ্জয় দত্ত। আর আজ যমজ সন্তান ইকরা ও শাহরানের ১০ বছরের জন্মদিনে টুইট করে সঞ্জয় দত্ত জানালেন তিনি যুদ্ধে জয়ী হয়েছেন।

টুইট বার্তায় অনুরাগী ও শুভাকাঙ্খীদের এই কঠিন সময়ে পাশে থাকা এবং লাগাতার প্রার্থনার জন্য ধন্যবাদ জানান ৬১ বছের সঞ্জু বাবা। পরিবার, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সঞ্জয় লেখেন, 'আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব কোকিলাবেন হাসপাতালের ডাঃ সেওয়ান্তি এবং তাঁর চিকিৎসক, নার্স ও গোটা মেডিক্যাল টিমকে। যাঁরা গত কয়েক সপ্তাহ ধরে আমার ভীষণরকমভাবে খেয়াল রেখেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য।’

প্রসঙ্গত সঞ্জয়ের শেষ ছবি ছিল সড়ক-২, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবি একেবারেই ব্যর্থ হয়। আপতত কেজিএফ: চ্যাপটার ২ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তারকা। আগামী মাসেই শুরু হবে শ্যুটিং। এছাড়াও্তাঁর হাতে রয়েছে ভুজঃ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, পৃথ্বীরাজ ওবং তোরবাজের মতো ছবি।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+