একাধিক বিয়ে থেকে বিতর্কিত প্রেম, সঞ্জয়ের জীবন ঘিরে উঠে এসেছে বহু নায়িকার নাম

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। এই বায়োপিকে বলিউডের অন্যতম স্টার সঞ্জয়ের জীবনের নানান ঘটনা তুলে ধরা হয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। এই বায়োপিকে বলিউডের অন্যতম স্টার সঞ্জয়ের জীবনের নানান ঘটনা তুলে ধরা হয়েছে। ফিল্মের ঘটনাক্রমে উঠে এসেছে সঞ্জয়ের জীবনের বিতর্কিত প্রেমকাহিনির বেশ কিছু দিক। কিছু সূত্রের খবর অনুযায়ী, ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্তের লাগামছাড়া জীবনযাপন , তাঁকে বহু বিতর্কের মুখে ঠেলে দিয়েছে নানন সময়ে। একাধিক প্রেমের সম্পর্কের গুঞ্জন যেমন খবরের শিরোনাম কেড়েছে, তেমনই সঞ্জয়ের একাধিক বিয়েও খবরে উঠে আসে নানান কারণে।

টিনা মুনিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

টিনা মুনিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

অভিনেত্রী টিনা মুনিম ও সঞ্জয় দত্ত ছোটবেলার বন্ধু। সেই বন্ধুত্ব একটা সময় গিয়ে সম্পর্কের রূপ নিতে শুরু করে। ১৯৮১ সালে 'রকি' ছবিতে দুই অভিনেতা অভিনেত্রী একসঙ্গে অভিনয় করেন। তবে শোনা যায়, সঞ্জয়ের মদ্যপান ও বিভিন্ন রকমের নেশার কারণে চিড় ধরতে থাকে টিনা ও সঞ্জয়ের সম্পর্কে। ফলে টিনা ছেড়ে যান সঞ্জয়কে।

রিচা শর্মা

রিচা শর্মা

রিচা শর্মাকে প্রথমবার একটি ম্যাগাজিনের কভারে দেখেন সঞ্জয়।সেখান থেকেই রিচার প্রতি আকৃষ্ট হন তিনি। এরপর সাক্ষাৎ , বন্ধুত্ব ও সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। প্রথমের দিকে রিচা বিষয়টি নিয়ে এগোতে না চাইলেও, সঞ্জয়ের প্রেমে তিনি ধরা দিতে বাদ্য হন। ১৯৮৭ সালে বিয়ে হয় তাঁদের। এরপরই রিচার ক্যানসার ধরা পড়ে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান চিকিৎসার জন্য।

মাধুরী-সঞ্জয় সম্পর্ক

মাধুরী-সঞ্জয় সম্পর্ক

রিচা মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য চলে গেলেও বলিউডের একাধিক ফিল্ম ঘিরে ব্যস্ত থাকেন সঞ্জয়। এরকমই একটি ছবির শ্যুটিং এ দেখা হয় মাধুরীর সঙ্গে। উঠতে থাকে তাঁদের সম্পর্ক ঘিরে নানান ঘটনার কথা। এদিকে, ১৯৯৬ সালে নিউইয়র্কে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান রিচা। জীবনে আরও বেশি করে একাকিত্ব গ্রাস করতে থাকে সঞ্জয়কে।

রিহা পিল্লাই ও সঞ্জয় দত্ত

রিহা পিল্লাই ও সঞ্জয় দত্ত

মুম্বই বিস্ফোরণে সঞ্জয়ের নাম জড়ানোর পর থেকেই মাধুরী দূরত্ব বাড়াতে থাকেন সঞ্জয়ের সঙ্গে। এরপর ১৯৯৮ সাল। সেই সময়ে মডেল রিহা পিল্লাইয়ের সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। তবে এই বিয়েও বেশিদিন টেকেনি। ২০০৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।

উঠতে থাকে একাধিক ঘনিষ্ঠ সম্পর্কের কথা

উঠতে থাকে একাধিক ঘনিষ্ঠ সম্পর্কের কথা

একটা সময়ে শোনা যায়, রিচার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, সঞ্জয় নাদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। এরপর সঞ্জয়ের সঙ্গে নাম জুড়ে যায় অভিনেত্রী লিজা রে-র। তবে লিজা ক্যানসার আক্রান্ত হতেই সেই সম্পর্কের গুঞ্জন স্তব্ধ হয়।

মান্যতার সঙ্গে বিয়ে

মান্যতার সঙ্গে বিয়ে

শোনা গিয়েছিল, নাদিয়ার সঙ্গে সম্পর্ক চলাকালীনই মান্যতার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন সঞ্জয়। সেই সময় থেকেই মান্যতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে সঞ্জয়ের। দু বছরের সম্পর্কের পর মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। জন্ম নেয় ইকরা ও শাহারান নামে দুই যমজ সন্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+