১০ বছর পর কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সঞ্জয়! নয়া ভূমিকায় আসছেন অভিনেতা

অনেক বছরের ব্যবধান পেরিয়ে ফের একবার অনস্ক্রিনে আসছে 'সাজন' জুটি মাধুরী ও সঞ্জয় দত্ত। করণ জোহরের ছবি 'কলঙ্ক'-এ দেখা যাবে তাঁদের। এই বিষয়টি নিয়ে বেশ উচ্ছসিত সঞ্জয়ের ফ্য়ানমহল।

অনেক বছরের ব্যবধান পেরিয়ে ফের একবার অনস্ক্রিনে আসছে 'সাজন' জুটি মাধুরী ও সঞ্জয় দত্ত। করণ জোহরের ছবি 'কলঙ্ক'-এ দেখা যাবে তাঁদের। এই বিষয়টি নিয়ে বেশ উচ্ছসিত সঞ্জয়ের ফ্য়ানমহল। এবার আবারও ৯০ এর দশকের আরেক তারকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সঞ্জয়। ১০ বাদে ফের একবার স্ক্রিনে দেখা যাবে সঞ্জয় দত্ত ও মণীষা কৈরালাকে।

১০ বছর পর কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সঞ্জয়! নয়া ভূমিকায় আসছেন অভিনেতা

মণীষার সঙ্গে সঞ্জয়ের আসন্ন ফিল্মটি দক্ষিণী ছবি 'প্রস্থানম'-এর রিমেক। উল্লেখ্য, ৭ বছর বাদে সঞ্জয় ফিরে আসছেন ছবি প্রযোজনার কাজে। আর এই ছবির হাত ধরেই তিনি আবার শুরু করতে চলেছেন ফিল্ম প্রযোজনার কাজ। ফলে 'প্রস্থানম'-এর রিমেকে এক নয়া ভূমিকায় পাওয়া যাবে 'সঞ্জু বাবা'-কে! ছবিতে সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে থাকতে চলেছেন মণীষা। এই তারকা জুটি নিয়ে উচ্ছসিত ফিল্মের পরিচালক দেব কাট্টা। পরিচালকের মকে মণীষা ছাড়া এই ভূমিকাটির জন্য তিনি আর কাউকে ভাবেত পারেননি। মণীষাকে ছবির প্রস্তাব দেওয়ার পরই তিনি তা সাদরে গ্রহণ করেন।

১০ বছর পর কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সঞ্জয়! নয়া ভূমিকায় আসছেন অভিনেতা

এর আগে , নব্বইয়ের দশকে একাধিক ছবিতে মণীষা কৈরালার সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। 'মেহবুবা', ' কার্তুজ', ' ইয়ালগার' ইত্যাদি ছবিতে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। বহু বছর পর আবার দেখা যাবে এই জুটিকে। সঞ্জয়, মণীষা ছাড়াও এই ছবিতে দেখা যাবে আলি ফজলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+