আবার অনস্ক্রিন সঞ্জয়-মাধুরী! নয়া ফিল্মে ফিরবে কি 'সাজন' ম্যাজিক, জোর গুঞ্জন বলিউডে
ফের একবার অনস্ক্রিন দেখা যেতে চলেছে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। সর্বভারতীয় এক ইংরাজি ফিল্ম ম্যাগাজিনের এক্সক্লুসিভ খবর অনুযায়ী, করণ জোহর প্রযোজিত অভিষেক বর্মণের ছবিতে এবার দেখা যাবে তাঁদের জুটি।
'খলনায়ক' মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। যে ছবিতে শেষবার সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় জুটিকে পেয়েছিল বলিউড প্রেমীরা। এরপর কেটে গিয়েছে অনেক বছর। মুম্বই দেখেছে ভয়াবহ বিস্ফোরণ। এক রক্তাক্ত অধ্যায়ের কালো ছায়া পড়েছিল বলিউডেও। হাজত বাসের অন্ধকারে খানিকটা অস্তমিত হয়ে যায় সঞ্জয় দত্তের কেরিয়ার। মাধুরীর সঙ্গে তাঁর প্রেমের যে গুঞ্জন নব্বইয়ের দশক জুড়ে জোরদার ছিল, তাও কোথাও থেমে যায়।

আর অনস্ক্রিন দেখা যায়নি মাধুরী-সঞ্জয়কে। বিয়ের পর বহু ফিল্মে দেখা গিয়েছে মিসেস নেনে মাধুরীকে। তবে সঞ্জয়েরসঙ্গে জুটি বেঁধে কোনও ছবি করেননি তিনি। এবার শোনা যাচ্ছে, প্রায় ২৫ বছর পর ফের একবার অনস্ক্রিন দেখা যেতে চলেছে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। সর্বভারতীয় এক ইংরাজি ফিল্ম ম্যাগাজিনের এক্সক্লুসিভ খবর অনুযায়ী, করণ জোহর প্রযোজিত অভিষেক বর্মণের ছবিতে এবার দেখা যাবে তাঁদের জুটি। উল্লেখ্য, এই ছবিতে মাধুরীর জায়গায় অবিনয় করার কথা ছিল শ্রীদেবীর। তাঁর প্রয়াণের পর, মাধুরীকে বেছে নিয়েছেন করণ। আর মাধুরীর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন সঞ্জয়।
ছবিতে, মাধুরী-সঞ্জয় ছাড়াও থাকছেন বরুণ ধওয়ান ও আলিয়া ভাট। ছবিতে মাোধুরী-সঞ্জয়ের ফিরে আসা নিয়ে বেশ কিছুটা গুঞ্জন তৈরির মাঝেই। খবরের সত্যতা স্বীকার করে নেন করণ। ছবির নাম 'কলঙ্ক'। ছবিতে একসঙঅগে অভিনয় করা নিয়ে সঞ্জয় ও মাধুরী দুজনের সম্মতি মেলায় বেশ খুশি করণের টিম। আপাতত সকলেই অপেক্ষা করে রয়েছেন ফের একবার 'সাজন' ম্যাজিক দেখবার জন্য। আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা 'কলঙ্ক'। ততদিন একটু অপেক্ষা করতে হবে মাধুরী-সঞ্জয় ভক্তদের!












Click it and Unblock the Notifications