রাজনীতিতে যোগ দিচ্ছেন মুন্নাভাই
পরিবারে রাজনীতি জড়িয়ে রয়েছে। বাবা , দিদি সকলেই ভীষণভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। বোন প্রিয়া দত্তের প্রচারে গিয়ে তিনিও ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার। সেই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছিল।
পরিবারে রাজনীতি জড়িয়ে রয়েছে। বাবা , দিদি সকলেই ভীষণভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। বোন প্রিয়া দত্তের প্রচারে গিয়ে তিনিও ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার। সেই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনাকে সত্যি করেই রাজনীতিতে যোগ দিতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

আগামী ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সমাজ প্রকাশ দলে যোগ দিতে চলেছে মুন্নাভাই। রবিবারই এই খবর ফাঁস করেছেন পার্টির প্রতিষ্ঠাতা মহাদেব জানকর। মহারাষ্ট্র বিজেপির শরিক দল এই রাষ্ট্রীয় সমাজ প্রকাশ। গত কয়েক মাস ধরে বলিউডে ঘাঁটি জমানোর চেষ্টা করছে বিজেপির এই শাখা দল। তাই সঞ্জয় দত্তের এই পার্টিতে যোগদান দলকে অনেকটাই সুবিধা দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাণিসম্পদ মন্ত্রী মহাদেব জানকর। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে সঞ্জয় দত্তের এই এই যোগদান অনেকটাই শক্তিশালী করবে দলকে এমনই মনে করছেন তিনি।
বরাবরই কংগ্রেস ঘনিষ্ঠ থেকেছে দত্ত পরিবার। সুনীল দত্ত থেকে শুরু করে প্রিয়া দত্ত দু'জনই কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই দিক থেকে বিজেপির শরিক দলে সঞ্জয় দত্তের যোগদানের খবরে অন্য জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন বিজেপি শিবিরেই শেষ পর্যন্ত যোগ দেবেন সঞ্জয় দত্ত।












Click it and Unblock the Notifications