দক্ষিণী সিনেমাকে টক্কর দিতে এবার আসরে নামছেন সঞ্জয় দত্ত, সুপার অ্যাকশন ফিল্ম বানানোর ঘোষণা
দক্ষিণী সিনেমাকে টক্কর দিতে এবার আসরে নামছেন সঞ্জয় দত্ত, সুপার অ্যাকশন ফিল্ম বানানোর ঘোষণা
একের পর এক মহা হিট, আর যার ফলে বলিউডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দক্ষিণ ভারতীয় সিনেমা। পুষ্পা, আর আর আর, কেজিএফ-২ এর দুর্দান্ত বক্স অফিস সাফল্যে এককথায় কোন ঠাসা হয়ে পড়ছে বলিউড। ইতিমধ্যেই কেজিএফ-২ এর কথা মাথায় রেখে নিজের ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন শাহিদ কাপুরের মত বলি তারকারা। এমনকি বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারের সিনেমা 'বচ্চন পাণ্ডে' বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ। সৌজন্যে এস এস রাজামৌলির 'আরআরআর' তাহলেকি ধীরে ধীরে ব্যাকফুটে চলে যাবে বলিউড? তাই এবার হাল ধরতে আসছেন স্বয়ং সঞ্জু বাবা অর্থাৎ বলি তারকা সঞ্জয় দত্ত।

সঞ্জয়ের ঘোষণা
সম্প্রতি মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে নয়া ট্রেন্ড সেট করেছে কেজিএফ চ্যাপ্টার-২। মাত্র তিনদিনের মাথায় শুধুমাত্র হিন্দি ভাষাতেই এই সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। আর এই সিনেমায় অভিনয় করেছেন স্বইয়ং সঞ্জয় দত্ত নিজেও। সেখানে প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের 'খলনায়ক'। আর ছবিতে তাঁর চরিত্রকে খুব পছন্দ করেছেন ফ্যানেরাও। সবার মুখেই তাঁর অসাধারণ ভিলেনির কথা ঘুরছে। তাই এবার সেই ফ্লেভার তিনি বলিউডে আনতে করে ফেললেন এক ঘোষণা।

এবার পরিচালনায় সঞ্জু বাবা
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছেন যে এবার অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নাম লেখাতে চলেছেন তিনি।। সঞ্জয় জানিয়েছেন যে তিনি নাকি দক্ষিণ ভারতীয় সিনেমার 'সুপারহিট ফমুর্লা' জেনে এসেছেন। তাই এবার বলিউডেও তিনি সেই সুপারহিট ফমুর্লা প্রয়োগ করতে চলেছেন। সেই সঙ্গে তাঁর অকপট মতামত, কীভাবে কোনও ছবি হিট করাতে হয় সেই দক্ষতা দক্ষিণী ছবি থেকে শেখা দরকার। তিনি আরও বলেছেন এবার তিনি নিজেই সেই ফর্মুলা দিয়ে একটা ছবি বানাবেন।

তিন বছরে ছবি!
সম্প্রতি এই সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত আরও জানিয়েছেন যে আগামী তিন বছরের মধ্যে তিনি একটি ছবি তৈরি করতে চলেছেন। যে ছবির পরিচালনা করবেন তিনি নিজেই। কেজিএফ চ্যাপ্টার-২ ছবিতে অভিনয় করার সময় দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শিখেছেন তিনি। আর তাঁর আগামী প্ল্যান এটাই যে সেইসব শিক্ষাকে তিনি বাস্তবে প্রয়োগ করবেন। তবে আপাতত হাতের কাজগুলোই শেষ করতে চান তিনি।

কেজিএফ-২এর সাফল্য
প্রসঙ্গত, এই মুহূর্তে বক্স অফিসে প্রতিদিনই ঝড় তুলছে দক্ষিণের সুপারস্টার যশ অভিনীত সিনেমা কেজিএফ চ্যাপ্টার-২। মুক্তির আগেই এটি প্রথম দিন ওপেনিং শোয়ের ক্ষেত্রে সবথেকে বেশি টাকা উপার্জনকারী সিনেমার তকমা পেয়েছে। সেই সঙ্গে মাত্র ৩দিনের মাথায় ১০০ কোটি টাকা রোজগারের রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা। শুধু তাই নয়। মাত্র ১০০ ঘণ্টার মধ্যেই বিশ্ব জুড়ে ৪০০ কোটি টাকার ব্যবসা করার রেকর্ডও তৈরি করেছে এই ফিল্ম, যা এককথায় নজিরবিহীন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications