জেলে বন্দি থেকে মাধুরীকেই শুধু ফোন করতেন সঞ্জয়! 'সঞ্জু '-তে এই গোপন সম্পর্কের দৃশ্য নিয়ে নয়া বিতর্ক
প্রায় ২০ বছরেরও বেশি সময়ের পর আবারও স্ক্রিনে দেখা যেতে চলেছে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। করণ জোহরের 'কলঙ্ক' নিয়ে আসছে এই তারকা জুটিকে।
প্রায় ২০ বছরেরও বেশি সময়ের পর আবারও স্ক্রিনে দেখা যেতে চলেছে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। করণ জোহরের 'কলঙ্ক' নিয়ে আসছে এই তারকা জুটিকে। তবে তার আগে রাজকুমার হিরানির 'সঞ্জু' ছবিটিতে এই সম্পর্ক ঘিরে একাধিক তথ্য সামনে এসেছে। সেই সমস্ত তথ্যকে একজোট করে ফিল্মে বেশ কিছু দৃশ্য শ্যুটিংও হয়ে যায়। কিন্তু তারপর কী হয়?জেনে নেওয়া যাক মাধুরী ও সঞ্জয় দত্তের এই সম্পর্ক ঘিরে কিছু অজানা দিক।

' সঞ্জু '-র কোন দৃশ্য ডিলিট?
রাজকুমার হিরানি তাঁর ' সঞ্জু ছবিটির জন্য় একটি বিশেষ দৃশ্য শ্যুটিং করেছিলেন। যেখানে দেখানো হয়েছে , জেলবন্দি অবস্থায় সঞ্জয় কেবলমাত্র মাধুরীকেই ফোন করছেন। এই শ্যুটিংএর খবর জানতে পারেন মাধুরী। সঙ্গে সঙ্গে ফোন করেন রাজু হিরানিকে। আর অনুরোধ করেন দৃশ্যটি ডিলিট করে দেওয়ার জন্য।

ছবিতে কী ইঙ্গিত ছিল
এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী, রাজ হিরানির ছবিতে কোথাও মাধুরীর নাম নেওয়া হয়নি। তবে দৃশ্যের শ্যুটিং এ একবার তাঁকে উদ্দেশ্য করে ইঙ্গিত দেওয়া হয় মাত্র।

কী দেখানো হয়েছিল সেই দৃশ্যে
সেই উল্লেখযোগ্য দৃশ্যে দেখানো হয়েছে, সঞ্জয় দত্ত জেলে থাকা অবস্থায় ফোন করছেন মাধুরীর বাড়িতে। ফোনটি ধরছেন মাধুরীর মা। আর সঞ্জয়কে স্পষ্ট জানানো হচ্ছে যে , ওই ৯০-র দশকের তারকা অভিনেত্রী কিছুতেই আর সংযোগ রাখতে চাইছেন না সঞ্জয়ের সঙ্গে।

একটি মাত্র ফোন করার অনুমতি ছিল সঞ্জয়ের!
জেলে থাকা অবস্থায় সঞ্জয় দত্ত একটিমাত্র ফোন করার অনুমতি পেতেন। ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়ার পর জেলে এমনই অবস্থা ছিল তারকা সঞ্জয়ের। শোনা যায়, সেই সময়ে জেল থেকে আর ওই একটি ফোন কলই তিনি করতেন মাধুরী দীক্ষিতকে।












Click it and Unblock the Notifications