(ছবি) বিশ্বসেরা সুন্দরীর খেতাব পেলেন হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

৫০ বছর বয়সী এই অভিনেত্রীর নাম গতকাল ঘোষণা করা হয়। এর আগে লুপিতা নাইওঙ্গ (২০১৪) ও গিনেথ প্যালট্টো (২০১৩)-র মতো অভিনেত্রীরা এই খেতাব পেয়েছেন। এবার সেই শিরোপা পেলেন স্যান্ড্রা।
স্যান্ড্রা বুলকের কেরিয়ারে বানিজ্যিকভাবে সবচেয়ে সফল সিনেমা হল ২০১৩ সালে মুক্তি পাওয়া 'গ্র্যাভিটি'। এই সিনেমার জন্য দ্বিতীয়বার অস্কারের মনোনয়ন পান তিনি।
স্যান্ড্রা মনে করেন, সুন্দরী হওয়ার চেয়ে আরও গুরুত্বপূর্ণ হল একজন ভালো মানুষ ও ভালো মা হওয়া। তাঁর মতে, যারা সুন্দরী হওয়ার চেষ্টা করেন না তাঁরাই তাঁর কাছে সবচেয়ে সুন্দর।
১৯৮৭ সালে অভিনেত্রী হিসেবে হলিউডে বুলকের কেরিয়ার শুরু হয়। ২০০৯ সালে 'দ্য ব্লাইন্ড সাইড' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার জেতেন তিনি।
আসুন দেখে নেওয়া যাক স্যান্ড্রার কিছু ছবি
{photo-feature}












Click it and Unblock the Notifications