জুনেই ফেলুদার 'হত্যাপুরী'র রহস্য ভেদের যাত্রা শুরু, মিলল শুটিং-এর 'গ্রিন সিগনাল'

জুনেই ফেলুদার 'হত্যাপুরী'র রহস্য ভেদের যাত্রা শুরু, মিলল শুটিং-এর 'গ্রিন সিগনাল'

বাংলা ও বাংলির আবেগ এবং নস্টালজিয়ার অন্যতম প্রধান নাম হলেন প্রদোষ চন্দ্র মিত্র। আপামর বাঙালি যাঁকে ফেলুদা নামে ডেকে থাকেন। এই তো দিন কয়েক আগেই বাংলার সবথেকে হ্যান্ডসাম গোয়েন্দার স্রষ্টার ১০০ তম জন্মদিন সারম্বরে উদযাপিত হল। শুধু তাই নয়, এই মহা আনন্দের মুহূর্তে আস্তো একখানি সিনেমা নিবেদিত হল তাঁর বানানো প্রথম সিনেমাকে স্মরণে রেখে তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য। আর এবার সেই সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের হাত ধরেই বড় পর্দায় ফের ফিরছে ফেলুদা।

'সাসপিশাস' আর হাইলি নয়

'সাসপিশাস' আর হাইলি নয়

সম্প্রতি এক সমস্যা ফেলুদার নতুন সিনেমার শুটিং শুরু করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তাও আবার নাকি খোদ ফেলুদা চরিত্রে নতুন মুখকে পছন্দ হয়নি! তাই সিনেমা প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফ। লালমোহন বাবুর কথায় 'হাইলি সাসপিশাস' ঘটনা। কিন্তু বেশ কিছুদিন টানাপড়েনের পর অবশেষে জিতে গেল থ্রি মাস্কেটিয়ার্সের জনপ্রিয়তাই। সব চূড়ান্ত হয়েও মাঝপথে বাধা আসার ফলে যে শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছিল তা শুরু হবে আগামী জুন মাস থেকেই।

 বাঙালির 'টলিপ্যাথি'র জোর

বাঙালির 'টলিপ্যাথি'র জোর

বেশ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যজিৎ রায়ের লেখা 'হত্যাপুরী' এবার সন্দীপ রায়ের হাত ধরে আসতে চলেছে বড়পর্দায়। আর এই খবর প্রথম সামনে আসতেই সকলের মনেই প্রশ্ন ছিল যে নতুন ফেলুদা কে হবেন। সম্ভাব্য নাম উঠে এসেছিল বেশ কিছু। কিন্তু সবথেকে চর্চিত হয় যে নাম তিনি হলেন বিখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আর বাঙালির সেই টেলিপ্যাথিকেই সত্যি প্রমাণিত করে ফেলুদা চরিত্রে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকেই চূড়ান্ত করেছেন সন্দীপ রায়। আর এতে যথেষ্ট উচ্ছ্বসিত দর্শক এবং ইন্দ্রনীল নিজেই। তবে এর আগেও গোয়েন্দা কিরীটী রায়ের চরিত্রে দুটি সিনেমায় অভিনয় করেছেন ইন্দ্রনীল।

 মগজাস্ত্রে শান দেওয়া শুরু

মগজাস্ত্রে শান দেওয়া শুরু

হাতে রিভলবার থাকলেও ফেলুদার সবথেকে বড় অস্ত্র হল তার মগজাস্ত্র। দীর্ঘ কয়েক বছর সেই ক্ষুরধার বুদ্ধির ঝলক দেখা থেকে বঞ্চিত ছিল দর্শককুল। অবশেষে হতে চলেছে প্রত্যাশা পূরণ। কিন্তু প্রযোজক নিয়ে ঝামেলার জন্য খানিক পিছিয়ে গেলেও এই মুহূর্তে নতুন প্রযোজকের সঙ্গে কথাবার্তা সব চূড়ান্ত হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতায় শুরু হতে চলেছে হত্যাপুরী'র শুটিং। সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সত্যজিৎ রায়ের ফেলুদা কাহিনি 'হত্যাপুরী'। গল্পের প্রেক্ষাপট হল পুরী। সেখানেই লালমোহন বাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে গিয়ে হঠাৎ সমুদ্রের পারে একটি মৃতদেহ ঘিরে রহস্যের জালে জড়িয়ে পরে ফেলুদা।

হাত বাড়ালেই বন্ধু

হাত বাড়ালেই বন্ধু

বিখ্যাত প্রযোজনা সংস্থা 'এসভিএফ'এর সঙ্গে ফেলুদার কাস্টিং নিয়ে ঝামেলা হওয়ার পরে তারা সরে দাঁড়ায়। কিন্তু বড় প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি থাকায় নতুন ভাবে প্রযোজক খোঁজাও সম্ভব হচ্ছিল না। কিন্তু এবার এসভিএফ নিজে সেই কাজ থেকে সরে দাঁড়ানোয় পথ মসৃণ হল সন্দীপ রায়ের। বৃহস্পতিবারই এল সুখবর। পরিচালক সন্দীপ রায়ের সহযোগী প্রযোজনা সংস্থা কলকাতার শ্যাডো ফিল্মস এবং ফ্লোরিডার ঘোষাল মিডিয়াই প্রযোজনা করতে চলেছে 'হত্যাপুরী'। ঘোষাল মিডিয়ার কর্ণধার অঞ্জন ঘোষাল সন্দীপ রায়ের পারিবারিক বন্ধু। আর বন্ধুর দরকারের সময় অপর বন্ধুই বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+