'অন্যায়' আর 'ফাঁসি'র কোন রহস্য-সূত্র গাঁথছে ঋত্বিক-রাহুলরদের 'সামসারা'! দেখুন ভিডিও
'অন্যায়' আর 'ফাঁসি'র কোন রহস্য-সূত্র গাঁথছে ঋত্বিক-রাহুলরদের 'সামসারা'! দেখুন ভিডিও
ছবির ট্রেলারের প্রথমাংশ দেখলে অনেকেরই 'জিন্দগি মিলেগি না দোবারা' মনে পড়ে যেতে পারে। সেই তিন বন্ধু, সেই আবার বহু বছর বাদে দেখা হওয়ার ঘটনা.. আর আবার সেই তিন বন্ধু মিলে বেড়াতে যাওয়া.. এই পর্যন্ত খানিকটা মিল পেলেও, ছবির ট্রেলারের পরবর্তী অংশ গায়ে কাঁটা দিতে বাধ্য!

ফের একবার স্ক্রিনে ঋত্বিক-সুদীপ্তা। 'জ্যোষ্ঠপুত্র' ছবিতে এই দুই বাঙালি তারকা মিলে যেভাবে দর্শক মন জয় করে নিয়েছিলেন, তারপর ফের একবার দুই টলি সেলেব একজোটহওয়ায় কৌতূহলের পারদ চড়ছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। প্রসঙ্গত, সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত 'সামসারা' বলছে তিন বন্ধুর কাহিনি। যাঁরা বিভিন্নভাবে জীবনের জটিল পাঁকে বদ্ধ। আর সেই জীবন থেকে মুক্তি পেতে তাঁরা বেড়াতে যান সামসারা নামের এক জায়গায়। আর সেখানে গিয়ে আসতে আসেত মোড়ক খুলতে থাকে অজানা এক ধাঁধার।
একদিকে 'ন্যায় ','অন্যায় ' বোধ, অন্যদিকে, 'ফাঁসি' ঘিরে উঠে আসা রহস্য। সামসারা এলাকার প্রতিটি জায়গাই যেন 'মৃত্যু', 'কর্মফল','নিয়তি' নিয়ে একসূত্রে আটকে রয়েছে। আর এই সমস্ত রহস্য নিয়েই আসছে বাংলা ছবি 'সামসারা'।












Click it and Unblock the Notifications