ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক!‌ সমস্যায় পড়লেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু

দক্ষিণের বোম্ব শেল সামান্থা রুথ প্রভুর নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। '‌পুষ্পা'‌ সিনেমায় '‌ও অন্তাভা'‌ গানে নিজের ম্যাজিক তিনি ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামান্থা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। বিশেষ করে ইনস্টাগ্রামে তিনি প্রায়ই তাঁর সাম্প্রতিক ছবি পোস্ট করে ইন্টারনেটে পারদ চড়ান। সেই সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক সামান্থার

অভিনেত্রীর সাম্প্রতিক একটি শেয়ার করা পোস্ট, যেটির সঙ্গে অভিনেত্রীর কোনও যোগ নেই, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়। তবে শীঘ্রই জানা যায় অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং হ্যাকাররাই এই ধরনের পোস্ট করেছে। হ্যাকারদের পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরা তার স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করেন ইন্টারনেটে। এরপরই সামান্থার ডিজিটাল ম্যানেজার শশাঙ্ক বিনেশ ক্ষমা চেয়ে নিয়ে এ বিষয়ে স্পষ্ট একটি বিবৃতি জারি করেন। তিনি জানান, এটা কেবলই টেকনিক্যাল সমস্যা। ভুলবশত যেটা সামান্থার অ্যাকাউন্টের ক্রস পোস্ট হয়ে গেছে। তাঁরা শীঘ্র সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে এখন সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

কাজের দিক থেকে সামান্থার হাতে এখন রয়েছে একাধিক সিনেমা।। সামান্থা এখন অপেক্ষা করছেন তাঁর পৌরাণিক সিনেমা শকুন্তলাম-এর মুক্তির। যেটা এখন পোস্ট-প্রোডাকশন পর্যায় রয়েছে। এখন 'খুশি' সিনেমার শুটিং করছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন বিজয় দেবরাকোন্ডা। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে প্যান-ইন্ডিয়া সিনেমা যশোদা। দক্ষিণেই শুধু নয় সামান্থা রাজ নিদিমরু ও কৃষ্ণ ডিকে-এর সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, যেখানে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে। এছাড়া হলিউড সিনেমা অ্যারেঞ্জমেন্ট অফ লাভ-এর শুটিং শুরু হবে, যেখানে সামান্থাকে দেখা যাবে জন ফিলিপের সঙ্গে। পাশাপাশি কফি উইথ করণের শোয়েও দেখা যাবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+