অভিনেত্রীর এমন স্বপ্নসুন্দর বিয়ের আয়োজনে তাক লাগবে আপনারও,মাত সোশ্যাল মিডিয়াও
দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর বিয়ে ঘিরে এমনিতেই সরগরম দক্ষিণী মিডিয়া।
দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর বিয়ে ঘিরে এমনিতেই সরগরম দক্ষিণী মিডিয়া। তার ওপর তাঁদের নিজস্ব ফ্যান ক্লাব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই রয়েছে এই এই মেগা বিয়ে নিয়ে চাঞ্চল্য।


দক্ষিণী নায়ক নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য বিয়ে নিঃসন্দেহেই একটা বড় খবর। এক বড় মেগাস্টারের ছেলের বিয়ে নিশ্চয়ই কোনও ছোটখাটো জায়গায় হতে পারে না। তাই গোয়ায় বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে ছবির ভেন্যু।
W Hotel,Goa#ChaySam #ChaySamWedding @Samanthaprabhu2 @chay_akkineni pic.twitter.com/X6C5dZD7CY
— Ajith #Savyasachi (@chay_ajith) October 5, 2017
#chaySam Wedding Decor ❤️ #Goa #beachWedding #AkkineniSamantha #Nagachaitanya #cutecouple 😍
A post shared by Sam ❤️ Chay (@sam_chaithu) on
বিয়ের জন্য মন মাতানো লোকেশন বেছেছেন পরিবারের সদস্যরা। আর সেই স্বপ্ন সুন্দর লকেশানের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়। বিয়ে ঘিরে উৎসাহিত সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করতে থাকেন। এছাড়াও তাঁদের বিয়ে ফটোশ্যুটও বেশ তাক লাগানোর মতো। সব মিলিয়ে আপাতত জমে উঠেছে এই বিয়ের আসর।












Click it and Unblock the Notifications