আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে এবার বলিউডের পথে সামান্থা প্রভুর পা রাখার জল্পনা তুঙ্গে

আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে এবার বলিউডের পথে সামান্থা প্রভুর পা রাখার জল্পনা তুঙ্গে

অভিনয় দক্ষতায় দক্ষিণী ছবিতে নিজের আলাদা জায়গা তৈরি করার পর বলিউডে আসতে চলেছেন তিনি। দক্ষিণী ভক্তদের পাশাপাশি এবার বলিউডের ভক্তদের মন দখল করতে প্রস্তুত দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। টিনসেল টাউন সূত্রে খবর, আয়ুষ্মান খুরানার বিপরীতে নাকি ডেবিউ হতে চলেছে বহুল চর্চিত দক্ষিণ ভারতের এই তারকা অভিনেত্রীর। তবে ঠিক কেমন ধারার সিনেমা হতে চলেছে বা সেখানে আয়ুষ্মান ছাড়া আর কে কে থাকতে চলেছেন সেই সবকিছু নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কেউই। এবার বলিউডের ছবিতে সামান্থাকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে এবার বলিউডের পথে সামান্থা প্রভুর পা রাখার জল্পনা তুঙ্গে

সামান্থা ১২ বছর ধরে চলচ্চিত্রে কাজ করেছেন। রাজ অ্যান্ড ডিকে-এর গুপ্তচরভিত্তিক থ্রিলার সিরিজে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন তিনি। শুধু তাই নয়, কাজের সম্মান স্বরুপ বিশেষ পুরস্কারও অর্জন করেছেন সামান্থা। আর এই সাফল্যের পরেই এবার গুরুত্বদিয়েই বলিউডে কাজ করার কথা ভেবেছেন দক্ষিণের এই তারকা অভিনেত্রী। তিনি যে সময়ে বলিউডে কাজ করার জন্য চিন্তা ভাবনা করেন সেই সময় তাঁর কাছে একাধিক ছবি ও ওয়েব সিরিজের অফার আসে। কিন্তু তারমধ্যে পছন্দের মত কিছু কাজ পাচ্ছিলেন না বলেই অপেক্ষা করছিনে একটি ভালো চিত্রনাট্যের, এই কথাই জানালেন অভিনেত্রী। মূলত তিনি এমন বিষয়ে কাজ করতে চাইছিলেন, যেখানে বেশ অন্যরকম কিছু চরিত্রে অভিনয় করার থাকবে, আর অবশেষে তাঁর সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে।

এরপরেই তাঁর কাছে দীনেশ ভিজানের ছবিতে অভিনয় করার অফার আসে। এই ছবির স্ক্রিপ্টও পছন্দ হয় অভিনেত্রীর। তবে ছবিটি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হতে পারে বলে খবর সামনে এসেছে। সেই সঙ্গে খবর সামনে এসেছে যে, দিনেশ ভিজনের প্রোডাকশন হাউসের প্রযোজনায় জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে আয়ুষ্মান ও সামান্থাকে। প্রোডাকশন হাউজ সূত্রে খবর, বানিজ্যিক বিনোদনমূলক ছবি হতে চলেছে এটি।

বলিউডের বদলে এখন নাকি দক্ষিণ ভারতের তারকাদের নিয়েই কাজ করে লাভের মুখ দেখতে চাইছেন ফিল্ম মেকাররা, এমনটাই মত একাংশের। আর তাই এবার বলিউডেরই এক অভিনেত্রীর প্রযোজনায় কাজ করতে চলেছেন সামান্থা। সম্প্রতি তাপসী পান্নু জানিয়েছেন তাঁর প্রযোজনা সংস্থার ছবিতেই নাকি অভিনয় করবেন সামান্থা। সেই সঙ্গে ইতিমধ্যেই নাকি এই সিনেমার যাবতীয় চুক্তিপত্রও সেরে ফেলেছেন ন্যাশনাল ক্রাশ সামান্থা প্রভু। এখন শুধু মাত্র শ্যুটিংএর দিনক্ষণ চূড়ান্ত হওয়াটাই বাকি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+