সলমনের 'প্রাণভোমরা' হাত থেকে বেরিয়ে সুইমিং পুলের ধারে...আজব কাণ্ড !

সলমনের 'প্রাণভোমরা' হাত থেকে বেরিয়ে সুইমিং পুলের ধারে...আজব কাণ্ড !
মুম্বই, ৬ ফেব্রুয়ারি : জীবনে অনেক প্রেমিকা এসেছে। চলেও গিয়েছে। কিন্তু হাতের ওই ফিরোজা ব্রেসলেট কখনও হাতছাড়া করেননি সলমন। বলা যায় সলমন আর ওর হাতের ব্রেসলেট যেন হরিহর আত্মা। অথচ প্রায় নিখোঁজই হয়ে গিয়েছিল সলমনের সেই প্রাণভোমরা। পানওয়ালের ফার্মহাউসের পুলের ধারে অবশেষে মিলল সলমনের সবচেয়ে প্রিয় বন্ধুটি, তার ব্রেসলেটটি।

পানওয়ালের পার্টি শেষে যখন নজর পড়ল ফাঁকা হাতে, তখন তো চক্ষু চড়কগাছ সল্লু ভাইয়ের। মুখটা ফ্যাকাসে হয়ে গিয়েছিল যেন। গরু খোঁজা শুরু হল মূল্যবান ওই সম্পদটির জন্য। কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। ভয়ে কাঁটা সল্লু ভাইয়ের গাড়ির চালক ও দেহরক্ষী। এই বুঝি সাহেবের কোপ পড়ল।

সলমনের ব্রেসলেট খুঁজে দিলেন অভিনেতা অস্মিত পটেল

চিরুণী তল্লাশির পরও যখন বাবা সলিম খানের দেওয়া অমূল্য ব্রেসলেটটি পাওয়া গেল না তখন হতাশ হয়ে পড়েছিলেন সলমন। হঠাৎ সলমনের পরিত্রাতা হয়ে এলেন অস্মিত পটেল (কোনওভাবেই সলমন ঘণিষ্ঠ নয়, জয় হো ছবির সূত্রে আলাপ অস্মিতের সঙ্গে)। পানওয়ালের ফার্মহাউসের পুলের ধারে তিনিই খুঁজে পেয়েছেন সলমনের 'যখের ধন' ব্রেসলেটটি।

ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন অস্মিত। জানিয়েছেন, তিনি সলমনকে ব্রেসলেটটি ফেরত দিয়েছেন। হারিয়ে যাওয়া ব্রেসলেটটি ফেরত পেয়ে সলমন এতটাই স্বস্তি পেয়েছিলেন যে, অস্মিতকে একটি ব্রেসলেট উপহার দেবেন বলেও কথাও দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+