বিশ্বকাপে ব্রিটিশ জমিতে পাকিস্তানকে দুরমুশ করার পর বিরাট-বাহিনী নিয়ে উচ্ছ্বাস বলিউডে! টুইটের বন্যা
ফের সার্জিক্যাল স্ট্রাইক! এবার স্থান বিশ্বকাপ ক্রিকেটের আঙিনা। আর সেখানেও ভারত নিজের গর্বের ইতিহাসকে ধরে রেখে টানা ৭ বার পাকিস্তানকে হারিয়ে দিল।
ফের সার্জিক্যাল স্ট্রাইক! এবার স্থান বিশ্বকাপ ক্রিকেটের আঙিনা। আর সেখানেও ভারত নিজের গর্বের ইতিহাসকে ধরে রেখে টানা ৭ বার পাকিস্তানকে হারিয়ে দিল। বংশ পরম্পরায় বিশ্বকাপে ভারতের হাতে পাকিস্তানকে নাস্তানাবুদ করার রেকর্ড এবারও অব্যাহত রেখে দিল বিরাট বাহিনী! আর পাকিস্তানকে এমন হাইভোল্টেজ ম্যাচে হারিয়ে দেওয়ার পর উচ্ছ্বসিত বলিউড। একাধিক তারকা এদিন টুইট করেছেন।
|
সলমন খান
'ভারত' স্টার সলমন খান রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত সলমন খান। ম্যাচ ভারত পকেটে পুরতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা পোস্ট করেন বলিউড সুলতান।
|
অনিল কাপুর
অনিল কাপুরও এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতেরল জয়কে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। রবিবারে এমন একটা ম্যাচ দেখতে পাওয়ায় বলি তারকা যে খুব খুশি, তা টুইটবার্তাতেই জানিয়ে দিয়েছেন।
|
আদনান সামি
পাকিস্তানের এককালে নামী গায়ক আদনান সামি বর্তমানে ভারতের বাসিন্দা। আর পাকিস্তানের এই হারে তিনিও খুশি বলে টুইট করেছেন।
|
বিবেক ওবেরয়
বিশ্বকাপে ৭ বার ভারত পাকিস্তানকে হারানোর পর অভিনেতা বিবেক ওবেরয়ের দাবি, 'এটা সাত জন্মের সম্পর্ক ছিল। ' পাশাপাশি, টিম ইন্ডিয়াকে তিনি এই জয়ের জন্য শুভেচ্ছাও জানান।
অনুপম খের
এদিন ভিডিও বার্তায় অনুপম খেরের তরফেও আসে শুভেচ্ছা বার্তা। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications