বক্স অফিসে আমির-শাহরুখকে টেক্কা দিতে পারবেন সলমন?

প্রায় দু বছরের বিরতির পর ফের বড় পর্দায় দেখা যাবে সলমনকে। স্বভাবতই সলমনের ভক্তদের মধ্যে একটা উন্মাদনা তো রয়েইছেই এই সিনেমা ঘিরে। ভক্তদের ভালবাসার কতটা প্রভাব বক্স অফিসে পড়ে এখন সেটাই দেখার।
সোহেল খানের পরিচালনায় অত্যন্ত সাধারণ স্টোরি লাইনে তৈরি হয়েছে 'জয় হো' সিনেমাটি। দুর্নীতিগ্রস্ত রাজনীতির সঙ্গে আম জনতার সম্মুখ সমর। এই হচ্ছে ছবির মূল বিষয়। যা দিল্লির বর্তমান পরিস্থিতির সঙ্গে অনেকটাই খাপ খায়। যদিও সলমনের দাবি এই ছবির থিম হচ্ছে বদলা।
এদিকে ২০০ কোটি, ৫০০ কোটির দৌড়ে সলমনের জয় হো বক্স অফিসে কত কোটির ব্যবসা করবে তা নিয়ে আপাতত বেশ উৎকন্ঠায় সলমন। ওপেনিং শো-এ বোঝা যাবে ছবির ভাগ্য কোনদিকে এগোচ্ছে।
জয় হো তেলেগু ছবি স্ত্যালিন-এর রিমেক। এই ছবিতে দুই নবাগতা ডেইসি শাহ ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী সানা খানকে দেখা যাবে। এই ছবির হাত ধরেই ফের রূপোলি পর্দায় ফিরছেন তাবু। গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে রয়েছেন ড্যানি ডেনজাপ্পা, সুনীল শেঠি,অস্মিত প্যাটেল প্রমুখ।
ফেসবুকে আমির-শাহরুখকে পিছনে ফেলে দিলেও বক্স অফিসের দৌড়ে কে এগিয়ে থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা।












Click it and Unblock the Notifications