সলমন এবার গীতিকার ! 'রেস থ্রি' ছবিতে নয়া চমক ভাইজানের 'সেলফিশ' রূপ

সুরজ পাঞ্চোলি ও আথায়াইয়া শেট্টি অভিনীত ছবি 'হিরো' ছবিতে গান গেয়েছিলেন সলমন । তবে এবার ভাইজান আসছেন অন্য অবতারে। এবার তিনি অভিনেতা তথা গীতিকার!

সুরজ পাঞ্চোলি ও আথায়াইয়া শেট্টি অভিনীত ছবি 'হিরো' ছবিতে গান গেয়েছিলেন সলমন । তবে এবার ভাইজান আসছেন অন্য অবতারে। এবার তিনি অভিনেতা তথা গীতিকার! বলিউড সুলতান যে শুধু গাইতে পারেন, আঁকতে পারেন তা নয়, তিনি লিখতেও পারেন। আর তা সলমন প্রমাণ করে দিলেন 'রেস থ্রি' ছবিতে।

সলমন এবার গীতিকার ! রেস থ্রি ছবিতে নয়া চমক ভাইজানের সেলফিশ রূপ

সলমন , ববি, জ্যাকলিন, অনিল অভিনীত 'রেস থ্রি' ছবির জন্য এবার গান লিখলেন সলমন খান। গানের নাম 'সেলফিশ'। অভিনেতা জানিয়েছেন, তিনি একাধিক ভাবনা চিন্তা নিয়ে এই ছবির গান লিখেছেন। সলমনের আশা অনেকেই এই গানটিকে পছন্দ করবেন। জানা গিয়েছে, সলমনের লেখাটি পড়ে প্রথমে অভিভূত হয়ে গিয়েছিলেন ছবির নির্মাতারা। তারপরই তাঁরা ঠিক করেন লেখাটি নিয়ে একটি গান তৈরি করবেন। গানের মূল উপজীব্য পরিবারের মধ্যের স্বার্থপরতা। তাই গানের নাম 'সেলফিশ'।

ছবির সঙ্গীত পরিচালক বিশাল মেহরা ব্যাপক উচ্ছসিত সলমনের লেখা এই গানটি নিয়ে। সলমনের লেখা সেলফিশ গানটি গাইলেন আতিফ আসলাম। এই পাকিস্তানি গায়ক ইতিমধ্যেই বেশ কেয়কটি হিটা ছবিতে গান গেয়েছেন। এর আগেও 'রেস' সিরিজের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন আতিফ আসলাম। 'পেহলি নজর', 'বেইনতেহাঁ' -র মতো গানগুলিতে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন আতিফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+