(ছবি) লাদাখে 'টিউবলাইট' এর শুটিং সারলেন সলমন, সঙ্গে ছিলেন লুলিয়াও

কবীর খানের নির্দেশনায় নিজের আগামী ছবি 'টিউবলাইট' এর শুটিং সারছেন বলিউড সুপারস্টার সলমন খান। এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ এখন থেকেই আকাশছোঁয়া। তার কারণ অবশ্য দুটি। প্রথমত সুলতানের সাফল্যের পরে সলমনকে নিয়ে প্রত্যাশা একেবারে গগনচুম্বী। আর দ্বিতীয়ত, কবীরের সঙ্গে আগের ছবি বজরঙ্গী ভাইজান বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ফলে আগ্রহ সেজন্যই বেড়েছে। ['টিউবলাইট' সলমনের সঙ্গী 'জু জু'!]

সম্প্রতি লাদাখে 'টিউবলাইট' এর শুটিং সারলেন সলমন খান। লময়ের আগেই সেই শুটিং শেষ করেছেন তিনি। এবং সলমনের বর্তমান প্রেমিকা লুলিয়া ভানতুর শুটিংয়ে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেছেন বলে জানা গিয়েছে। [১৮ নভেম্বর বিয়ে করবেন সলমন খান!]

পরিচালক কবীর খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে বাকী শুটিং ইউনিটের সঙ্গে লুলিয়াকেও দেখা যাচ্ছে। সেখানেই কবীর লিখেছেন, নির্ধারিত সময়ের একদিন আগেই তাঁদের শুটিং শেষ হয়েছে। [লুলিয়া ভানতুরকে চুম্বন সলমনের]

প্রসঙ্গত, এই সিনেমায় সলমন খান চিনা অভিনেত্রী জু জু-র বিপরীতে অভিনয় করছেন। টিউবলাইট সিনেমাটি মূলত ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। সীমান্তের দুপারের দুটি মন কীভাবে একে অপরের প্রেমে মজল তা নিয়েই মূলত সিনেমা। এই লাদাখে গিয়েই লুলিয়া ও সলমন তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন। সেই ছবিও সম্প্রতি খবরে প্রকাশ পেয়েছে। [দাবাং সলমনের সুপার ফ্লপ সিনেমার তালিকা]

লাদাখ ডায়েরি

লাদাখ ডায়েরি

স্যোশাল নেটওয়ার্কিং সাইটে পরিচালক কবীর খানের পোস্ট করা ছবি। পিছনে বসে রয়েছেন সলমন খান।

টিম টিউবলাইট

টিম টিউবলাইট

টিউবলাইট দলের সঙ্গে সেলফি পরিচালক কবীর খানের। সঙ্গে রয়েছেন সলমনের প্রেমিকা লুলিয়া ভানতুরও।

লাদাখে লুলিয়া

লাদাখে লুলিয়া

লাদাখে শুটিংয়ে গিয়ে স্থানীয় এক বয়স্ক মহিলার সঙ্গে ছবি তুলেছেন লুলিয়া ভানতুর।

লাস্যময়ী লাদাখ

লাস্যময়ী লাদাখ

লুলিয়ার পিছনে লাদাখের অপরূপ রূপ। এটি এমন এক জায়গা যেখানে না গেলে জীবন অপূর্ণ থেকে যাবে।

লুলিয়া

লুলিয়া

লাদাখে সলমনের সঙ্গে শুটিংয়ে গিয়ে ছবির পোজ লুলিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+