পুরনো প্রেমিকা ক্যাটরিনাকে ভুলতে পারছেন না সলমন!
এক সময়ে বলিউডে তাঁর আর ক্যাটরিনা কাইফের প্রেম কাহিনীর কিসসা মুখে মুখে ঘুরতো। বেশ জমে উঠেছিল তাঁদের সম্পর্ক। তবে বিধি বাম। কিছুদিন পর সলমন খানকে ছেড়ে চলে যান ক্যাট।
দুঃখ পেলেও ঐশ্বর্য রাইয়ের বেলায় যতটা ভেঙে পড়েছিলেন ততটা মচকাননি সলমন। বয়সের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিণত হয়ে উঠেছেন তিনি। দুঃখ ভুলে বরং নিজের কেরিয়ারের দিকেই মনোনিবেশ করেছেন দাবাং খান। অন্যদিকে ক্যাট সুন্দরীও তাঁর বয়সের সঙ্গে খাপ খাইয়ে ঋষি কাপুরের পুত্র রণবীরের সঙ্গে প্রেমে মেতেছেন। কানাঘুষো শোনা গিয়েছে, এবছরের শেষেই বিয়ে করতে পারেন তাঁরা।

অন্যদিকে সলমনের প্রেমের কেরিয়ারে শুধুই শূন্যতা। একের পর একজন এসেছেন এবং চলে গিয়েছেন। এহেন সলমনের এদিন টুইটারে যা পোস্ট করেছেন তাতে মনে হচ্ছে, পুরনো প্রেমিকা ক্যাটরিনাকে এখনও পুরোপুরি ভুলতে পারেননি তিনি।
এই মুহূর্তে তাঁর আগামী ছবি বজরঙ্গী ভাইজানের শুটিং উপলক্ষ্যে ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছেন তিনি। শুটিংয়ের পাশাপাশি সেখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যও মনে ধরেছে সলমনের। গতকালই জানিয়েছিলেন, কাশ্মীর না ঘুরে দেখলে কারও ঘোরা সম্পূর্ণ হয় না। আর এদিন কাশ্মীরের অকুণ্ঠ প্রশংসা করতে গিয়ে তিনি তুলে এনেছেন ক্যাটরিনার প্রসঙ্গও।
টুইটারে তিনি জানিয়েছেন, মাসাআল্লাহ্। ক্যাটরিনা কাইফও কাশ্মীরের সন্তান। অর্থাৎ ঘুরিয়ে কাশ্মীরের অসাধারণ রূপের সঙ্গে ক্যাটরিনাকে তুলনা করেছেন তিনি। টুইটে হঠাৎ করে ক্য়াট প্রসঙ্গ তুলে নিজের ভালোবাসার কথাই ফের একবার সল্লু মিঁঞ্য়া প্রকাশ করলেন বলে মনে করছেন সকলে।
প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ক্যাটরিনার পিতা কাশ্মীরের বাসিন্দা ছিলেন। এবং ক্যাটের মা একজন ব্রিটিশ নাগরিক।












Click it and Unblock the Notifications