জন্মদিনের আগেই পানভেলের খামার বাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সলমন খান! উদ্বেগে ভক্তরা
জন্মদিনের আগেই বিপদ ঘটে গেল বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে। বলিউডের ভাইজানকে সাপে কামড়েছে। জানা গিয়েছে যে শনিবার ও রবিবার রাতের মধ্যবর্তী সময়ে সলমনকে সাপে কামড়ায়। সেই সময় পানভেলের খামার বাড়িতে ছিলেন। সাপের কামড়ের প
জন্মদিনের আগেই বিপদ ঘটে গেল বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে। বলিউডের ভাইজানকে সাপে কামড়েছে। জানা গিয়েছে যে শনিবার ও রবিবার রাতের মধ্যবর্তী সময়ে সলমনকে সাপে কামড়ায়। সেই সময় পানভেলের খামার বাড়িতে ছিলেন। সাপের কামড়ের পর সলমন খানকে নবি মুম্বইয়ের কামোথে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যাচ্ছে, সলমন খানকে বিষহীন সাপে কামড়েছে, তাই দাবাং খান সুস্থই আছেন। সোমবারই জন্মদিন সলমন খানের। আর তার আগের দিনই এই বিপত্তি ঘটে যাওয়ায় উদ্বেগে ভাইজানের ভক্ত-অনুগামীরা। প্রসঙ্গত, সোমবার জন্মদিন উপলক্ষ্যে বিগ বস ১৫-এর সেটে সলমন খানের আগাম জন্মদিন সেলিব্রেশনের আয়োজন করে 'ট্রিপল আর' টিম।
আগামী ছবির প্রোমোশনের জন্যই শনিবার 'বিগ বস সিজন ১৫'তে উপস্থিত হয়েছিলেন পরিচালক থেকে 'ট্রিপল আর' ছবির তারকারা। আর সেখানেই বলিউড ভাইজানের আগাম জন্মদিন উদযাপন করা হল। 'বিগ বস'-এর মঞ্চে আলিয়া ভাট নিজের কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভাইজানকে।
এদিন 'ট্রিপল আর' টিমের পক্ষ থেকে সলমন খানকে মিষ্টি কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর পরিচালক রাজামৌলী অভিনেতার জন্য কেক নিয়ে আসেন। এভাবে অভিনব কায়দায় আগাম জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভাইজান। তিনি গোটা 'ট্রিপল আর' টিমকে ধন্যবাদ জানান এবং কেক কাটেন।
সলমন খানের আগাম জন্মদিন সেলিব্রেশনের ভিডিও সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে। প্রসঙ্গত, সলমন খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন 'বিগ বস'-এর সঞ্চালনার কাজে। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ। আগামী ছবি 'টাইগার থ্রি'-এর শুটিংয়ের প্রথম পর্ব শেষ হয়ে গেলেও বাকি রয়েছে দিল্লির শুটিং।
শোনা যাচ্ছে, জানুয়ারি মাসেই দিল্লির শুটিং শিডিউল শেষ করবেন ভাইজান। 'টাইগার থ্রি' ছবিতে সলমন খানকে দেখা যাবে ক্যাটরিনা কাইফের বিপরীতে। সম্প্রতি সলমন খান এই 'ট্রিপল আর' ছবির প্রচারে গিয়ে বজরঙ্গী ভাইজান সিক্যুয়েন্স তৈরি হওয়ার কথা ঘোষণা করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications