২০১৫ সালে বিয়ে করতে চান সলমন খান
মুম্বই, ২১ ডিসেম্বর : খানেদের মধ্যে এখন মাত্র একজন খানই রয়েছেন যিনি অবিবাহিত। আর তিনি অবশ্যই সলমন। সলমনের বিয়ে নিয়ে বলিউড তো বটেই আম জনতারও কৌতূহলের অন্ত নেই। হবে নাই বা কী সলমনের বিয়ে যেন এখনও রহস্যও হয়ে রয়ে গিয়েছে। অথচ পঞ্চাশের দোড়গোড়াতে দাঁড়িয়েও সলমন এখনও বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলার'।
বৃহস্পতিবার বিগ স্টার এন্টারটেনমেন্ট ২০১৪ অনুষ্ঠানে পৌঁছে এই রহস্যে ইতি টানলেন সলমন। নতুন বছরে সলমনের নতুন প্রতিজ্ঞা কী হতে চলেছে তা জানালেন সলমন।

অনুষ্ঠানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ২০১৫ সালে কোনও এমন একটা জিনিস যা আপনি দেখতে চান, সলমন খান বিয়ে করেছেন নাকি বলিউডের তিন খান সলমন, শাহরুখ ও আমির একসঙ্গে সিনেমা করছেন।
এই প্রশ্নের জবাবে সলমন বলেন, তিন খান একসঙ্গে সিনেমা করার চেয়ে আমি বরং নিজের বিয়ে দেখতে পছন্দ করব।
২০১৫ সালে আদৌ সলমন খানের বিয়ে দেখার সৌভাগ্য আমাদের হবে কি না জানি না, তবে এটা ঠিক মধ্যবয়সে এসেও বড়পর্দায় সলমনের জাদু অব্যাহত রয়েছে। নতুন বছরের গোড়া থেকেই বজরঙ্গি ভাইজান এবং প্রেম রতন ধন পায়ো ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। বজরঙ্গী ভাইজান নতুন বছরের ১৭ জুলাই মুক্তি পাবে বলে আপাতত ঠিক আছে।












Click it and Unblock the Notifications