'সুলতান'-এর গোঁসা! ফের কোপে পড়লেন অরিজিত, এবার কোন সিনেমায় বাদ গেল গান

বলিউডের ভাইজান সলমনের সঙ্গে এমনিতে অন্যান্য কলাকুশলীদের সম্পর্ক বেশ ভালো। কিন্তু যাঁর সঙ্গে সম্পর্ক একবার খারাপ হয় সলমনের , তাঁকে আর রেয়াত করেন না তিনি।

বলিউডের ভাইজান সলমনের সঙ্গে এমনিতে অন্যান্য কলাকুশলীদের সম্পর্ক বেশ ভালো। কিন্তু যাঁর সঙ্গে সম্পর্ক একবার খারাপ হয় সলমনের , তাঁকে আর রেয়াত করেন না তিনি। এই ঘটনার আরও একবার প্রমাণ মিলল, সলমন- অরিজিৎ এর সংঘাতের ঘটনায়।

অরিজিতের গান ফিল্ম থেকে সরিয়ে দিলেন সলমন! কিন্তু কেন

'ওয়েলকাম টু নিউ ইয়র্ক' ছবিতে অরিজিতের গাওয়া একটি গানকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন সলমন। আর তা নিয়ে আবারও চাগাড় দিল দুই তারকার মধ্যের পুরনো সংঘাতের ঘটনা। এই ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। যখন এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ সেরা গায়ক হিসাবে পুরস্কার পান। 'আশিকি ৩' ছবির জন্য এই পুরস্কার পান তিনি। সেই গান নিয়ে দুজনের মধ্যে সর্বসমক্ষেই কথাকাটির সুরে আলাপচারিতা হয়। এরপর থেকেই অরিজিতকে নিয়ে ক্ষোভ বাড়তে থাকে সলমনের মধ্যে।

এরপর 'সুলতান' ছবি থেকেও অরিজিত সিং এর গান সরিয়ে দেন সলমন। তারপর অরিজিত অনেক অনুনয় বিনয় , করলেও সে কথায় কান দেননি সলমন। এবার আবার 'ওয়েলকাম টু নিউ ইয়র্ক' ছবির গান নিয়ে উস্কে গিয়েছে সেই পুরনো বিতর্ক। আগামী ২৩ তারিখ মুক্তি পেতে চলেছে এইন ছবি। ছবিতে অভিনয় করছেন দিলজিৎ দোসাঞ্জ ও সোনাক্ষী সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+