সলমনের 'জামাই' আয়ূষকে কি দেখেছেন এমন ভূমিকায়!দেখুন 'লাভরাত্রি'-র ভিডিও
'ভাইজান' সলমনের বোন অর্পিতার স্বামী আয়ূষ শর্মা যে বলিউডে পা রাখছেন সেখবর আগেই ছিল। 'লাভরাত্রি' ছবির মাধ্যমে তিনি পা রাখছেল বলিউডে।
'ভাইজান' সলমনের বোন অর্পিতার স্বামী আয়ূষ শর্মা যে বলিউডে পা রাখছেন সেখবর আগেই ছিল। 'লাভরাত্রি' ছবির মাধ্যমে তিনি পা রাখছেল বলিউডে। ছবির নাম নিয়ে এর আগে বিতর্ক দানা বাঁধলেও তা ওএখন অতীত! সলমনের হাত ধরেই সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

এই ফিল্ম গুজরাতি ছেলে সুশ্রুতের গল্প বলেছে । যে প্রেমে পড়ে যায় এক এনআরআই মেয়ের। পেশায় নাচের প্রশিক্ষক সুশ্রুতের প্রেম নবরাত্রিকে ঘিরে আরও ঘনীভূত হয়। কিন্তু তারপর কী ? এই উত্তর পেতে হলে অপেক্ষআ করতে হবে ৫ অক্টোবর পর্যন্ত। কারণ সেদিনই মুক্তি পেতে চলেছে 'লাভরাত্রি'। সলমন খানের প্রযোজিত এই ছবির ট্রেলার ভিডিও এদিন মুক্তি পেয়েছে। এর ট্রোলার প্রকাশ করেছেন সলমনই।
ছবিতে আয়ূষের সঙ্গে জুটি বেঁধেছেন ওয়ারিনা হুসেন। নবাগতা ওয়ারিনারও এটিই প্রথম বলিউড ফিল্ম। ছির ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত সলমনের পরিবারের সকলে। এমনকি শল্পা শেট্টি থেকে সোনাক্ষী সিনহাও ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত।












Click it and Unblock the Notifications