সুলতানের মর্জি! হঠাৎ টুইট করে কী বার্তা দিলেন সলমন
তিনি সলমন খান! বলিউডের এই 'সুলতান'-এর মেজাজ মর্জির ওপর অনেক কিছু অনেক সময়ে নির্ভর করেছে। মন মেজাজ ভালো থাকলে অনেক ভালো কাজ তিনি করেন, একথা তাঁর ঘনিষ্ঠরা জানেন। এবার তাঁর মেজাজ হয়েছিল একটি টুইট করার।
তিনি সলমন খান! বলিউডের এই 'সুলতান'-এর মেজাজ মর্জির ওপর অনেক কিছু অনেক সময়ে নির্ভর করেছে। মন মেজাজ ভালো থাকলে অনেক ভালো কাজ তিনি করেন, একথা তাঁর ঘনিষ্ঠরা জানেন। এবার তাঁর মেজাজ হয়েছিল একটি টুইট করার। ব্য়াস! আর রোখে কে?

'রেস ৩' ছবিটির ট্রেলার মুক্তি ঘিরে ইন্টারনেটে কার্যত ঝড় তুলে দিয়েছেন সলমন খান। গোটা ট্রেলারে সলমনের সংলাপ থেকে অ্যাকশন সমস্ত কিছুই ছিল আকর্ষণের কেন্দ্রে। আর এই সাফল্য নিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন সলমন। আর এই মেজাজে ভর করে বেশ সুখে রয়েছেন বলিউডের 'ভাইজান' সলমন। তাই টুইট করার মর্জি হতেই এই টুইটটি করে দেন তিনি।
Buss mood Kiya tweet karneka. Toh Yeh raha Mera tweet . pic.twitter.com/l9AADCF1jM
— Salman Khan (@BeingSalmanKhan) May 17, 2018
এর আগে, 'রেস ৩'-র ট্রেলার মুক্তি পেতেই তা নিয়ে আলোচনা শুরু হয়। ছবির ট্রেলারে বোঝা দায় যে সলমনের বয়স ৫২ বছর! অ্যাকশনে ঠাসা ছবিতে সলমনকে একাধিক অ্যাকশন সিকোয়েন্সে পাওয়া গেল। পাশাপাশি তাঁর সংলাপের চমকে 'রেস ৩' -এর ট্রেলার মাত! এদিকে, রেস সিরিজের পুরনো দুটি ফিল্মের পর এবার এই ছবিতেও রয়েছেন অনিল কাপুর। অনেকদিন বাদে আবারও স্ক্রিনে আসছেন ববি দেওল। আপাতত প্রত্যেকেরই অপেক্ষা ১৫ জুনের জন্য়। কারণ সেই দিনই মুক্তি পেতে চলেছে 'রেস ৩'।












Click it and Unblock the Notifications